পবনদীপকে পছন্দ করেন না অরুণিতার বাবা-মা

বিনোদন ডেস্ক- ভারতের জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’। এবারের সিজনে বিজয়ী হয়েছেন উত্তরাখণ্ডের পবনদীপ রাজন। ফার্স্ট রানারআপ হয়েছেন কলকাতার অরুণিতা কাঞ্জিলাল।

 

ইন্ডিয়ান আইডলের ১২তম আসরের পুরো সিজনজুড়ে দারুণ আলোচনায় ছিলেন পবনদীপ ও অরুণিতা। ব্যক্তিগত জীবনে তারা প্রেম করছেন— এমন গুঞ্জনের কারণেও বার বার আলোচনায় উঠে এসেছেন এই জুটি। যদিও এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন দুজনেই। তাদের ভাষায়—‘আমরা খুব ভালো বন্ধু।’

 

তবে গত কয়েক সপ্তাহ ধরে অরুণিতা-পবনদীপের ব্রেকআপের খবর ঘোরাফেরা করছে সর্বত্র। আর তারধ্যেই জানা গেল, পবনদীপের নতুন মিউজিক ভিডিও ‘ফুরসত’র প্রকাশনায় থাকছেন না অরুণিতা। যেখানে এই গানে পবনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তিনিই।

 

শোনা যাচ্ছে, মা-বাবার কারণেই নাকি শেষ মুহূর্তে ভিডিওতে মুখ দেখানো থেকে সরে দাঁড়ান অরুণিতা। রোমান্টির এই গানটির ভিডিও পরিচালনা করেছেন রাজ সুরানি। এমনকী, রাজ সুরানি একাধিকবার অনুরোধ করলেও অরুণিতা রাজি হননি। জানিয়েছিলেন, ‘বাড়ির কিছু সমস্যা আছে’। শেষ মুহূর্তে অরুণিতার জায়গায় নেওয়া হয় দক্ষিণী অভিনেত্রী চিত্রা শুক্লাকে।

 

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) হওয়ার কথা ভিডিওটির প্রকাশনা। তবে জানা যাচ্ছে, সেই অনুষ্ঠানে আমন্ত্রণও জানানো হয়নি অরুণিতাকে। কারণ অরুণিতা থাকলেই পবনদীপের সঙ্গে সব লাইমলাইট সে কেড়ে নেবে। যা চায় না ভিডিওর পরিচালক পরিচালক।

 

যদিও অরুণিতার দাবি, তিনি অভিনয় করতে স্বতস্ফূর্ত নন বলেই সরে গিয়েছেন। তবে গায়িকার কাছের সূত্রের মতে, সব ঠিক নেই এই জুটির মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *