মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস সমিতির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) বিকেল পৌরসদরের কাকলী এলাকায় সমিতির ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা বিসি এন্ড ডিএস’র সভাপতি জাহিদুল ইসলাম জরিপের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিসি এন্ড ডিএস’র সহ-সভাপতি সমীর বনিক, আলমগীর হোসেন খোকন, কার্যকরী সদস্য ছারোয়ার হোসেন টুটুল, মানিক সূত্রধর প্রমুখ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়নের বিসি এন্ড ডিএস’র সভাপতি-সম্পাদকবৃন্দরা দোয়া মাহফিলে অংশ নেয়।
কেন্দ্রীয় বিসি এন্ড ডিএস’র সহ-সভাপতি ও টাঙ্গাইল জেলা বিসি এন্ড ডিএস’র সভাপতি সভাপতি মনির আহম্মেদ মনা ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, উপজেলা বিএস এন্ড ডিএস’র সাধারণ সম্পাদক মো. দুলাল মিয়া।
