কাকে উদ্দেশ্য করে স্ট্যাটাস দিলেন নায়িকা মাহি

বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। তার অসাধারণ অভিনয়ে মুগ্ধ হয়েছেন অসংখ্য দর্শক। সিনেমায় গল্পের প্রয়োজনে কখনো তিনি খুবই সাধারণ তরুণী আবার কখনো গর্জে উঠেন বন্ধুক হাতে। সব কিছু ছাড়িয় বাস্তব জীবনে মাহি খুবই সাধারণ ও আবেগপ্রবণ মানুষ।

 

পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর মাহি বিয়ে করেছেন তার দীর্ঘদিনের বন্ধু গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে। এরপর থেকে সামাজিক মাধ্যমে কখনো কবিতা লেখেন, কখনো রোমান্টিক কোনো ছবিতে প্রেমমাখা ক্যাপশনে হাজির হন।

 

সম্প্রতি সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়ক ইমন ও নায়িকা মাহিয়া মাহির কথোপকথনের একটি কল রেকর্ড ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

 

ওমরাহ হজ করতে সৌদি আরবে থাকার কারণে সেই কল রেকর্ড নিয়ে সাংবাদিক সঙ্গে কোনো কথা বলতে না পারলেও ভিডিও বার্তা দিয়েছেন মাহি। যেখানে রেকর্ডটি সত্য বলে দাবি করেন তিনি।

 

তারপর তিনি ফেসবুকে পোস্ট দিয়ে দেশে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চেয়ে একটি স্ট্যাটাস দেন। মাহি জানান, প্রধানমন্ত্রী কাছে অনেক কিছু বলার তার।

 

এবার ‘অগ্নি’খ্যাত এই চিত্রনায়িকা সামাজিক মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘Apology without change is just manipulation’। যার মানে দাঁড়ায় পরিবর্তন ছাড়া ক্ষমা চাওয়া শুধুমাত্র চালাকি। তবে কাকে ভেবে কি মনে করে এই স্ট্যাটাস দিয়েছেন তিনি সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *