Home জাতীয় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ষড়যন্ত্র আছে: ওবায়দুল কাদের

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ষড়যন্ত্র আছে: ওবায়দুল কাদের

0
221

নজর২৪, ঢাকা- মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব) এবং এর সাবেক ও বর্তমান ছয় কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপে ‘ষড়যন্ত্র রয়েছে’ বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

সোমবার (১২ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর বৈঠকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

 

মহান মুক্তিযুদ্ধে যুক্তরাষ্ট্র আমাদের বিরোধিতা করেছিল, বিজয়ের এ মাসে সাত কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কি নতুন করে কোনো ষড়যন্ত্রের অংশ কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্রের বিষয় তো অবশ্যই আছে। আমি বলেছি, আমাদের এই বিজয়ের মাসে যুক্তরাষ্ট্রের যে বক্তব্য, সেটা আমাদের দেশের জঙ্গিবাদ ও তাদের পৃষ্ঠপোষক এবং সন্ত্রাসীদের উৎসাহী করবে। মূল কথা হচ্ছে এটা।

 

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, র‌্যাব নিয়ে যুক্তরাষ্ট্র যে বক্তব্য দিয়েছে তা নিয়ে গতকাল (রোববার) দলের অবস্থান ব্যাখ্যা করেছি। এ নিয়ে আমরা ঘাঁটাঘাঁটি করতে চাই না। বিষয়টি নিয়ে দেশটির সঙ্গে আমাদের সম্পর্কের কোনো প্রভাব ফেলবে না। আমাদের নির্বাচনে তার প্রভাব পড়ার কোনো কারণ নেই। আমাদের নির্বাচন আমরাই করব, এখানে কি আমরা যুক্তরাষ্ট্রের প্রভাবে নির্বাচন করব?

 

তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান সম্পর্কে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, (মুরাদ হাসান) যে কথা বলেছে, তারচেয়ে ঘৃণ্য-জঘন্য কথা বলার পরও আলালকে বিএনপি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমর্থন করেছে। মির্জা ফকরুল ইসলামের মধ্যে ভদ্রতার লেশমাত্র নেই‌, আলালকে শাস্তি দেওয়া তো দূরের কথা সমর্থন দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here