Home বিনোদন সৌদি আরবে নেচে-গেয়ে মঞ্চ মাতালেন সালমান খান

সৌদি আরবে নেচে-গেয়ে মঞ্চ মাতালেন সালমান খান

0
204

বিনোদন ডেস্ক- বলিউড ভাইজান সালমান খানের গ্র্যান্ড ইভেন্ট ‘দা-ব্যাং’ ট্যুরে ‘ম্যায়নে প্যায়ার কিয়া, হাম আপকে হ্যায় কৌন’ গানের নাচের মাধ্যমে যেনো তার ভক্তদের পুরনো সালমানকে মনে করিয়ে দিলেন।

 

শুক্রবার (১০ ডিসেম্বর) দাবাং সফরে সালমান খান সৌদি আরবের রিয়াদের উদ্দেশ্যে যাত্রা করেন। তার সঙ্গে ছিলেন বলিউডের অন্যতম কয়েকজন তারকা। তাদের মধ্যে আছেন শিল্পা শেঠি, প্রভু দেবা, আয়ুশ শর্মা এবং সাই মাঞ্জরেকারসহ অনেকেই।

 

সবাইকে নিয়ে মঞ্চ মাতিয়ে দিলেন সালমান। প্রশংসার জোয়ারে ভাসছে তার পারফর্ম।

 

প্রিয় তারকাদের দেখে ভক্তদের মনে উল্লাস পুরো কনসার্ট জুড়ে। বিশেষ করে সালমানকে দেখে হাজারো ভক্ত আনন্দে মেতে উঠেছিলেন। সালমান, শিল্পা শেঠি এবং মনীশ পলকে ‘মুজসে শাদি করোগি’ এবং ‘মুন্নি বদনাম হুয়ে’ গানগুলোর সঙ্গে নাচতে দেখে উপস্থিত সবাই একটু বেশিই উত্তেজিত ছিলেন।

 

শোয়ের আগে, সালমান, শিল্পা এবং অন্যান্যদের সঙ্গে রিয়াদে মিডিয়ার মুখোমুখি হন। সেখানে শিল্পা শেঠি বলেন, ‘আমার ক্যারিয়ার শুরু করি সালমানের সাথে শোয়ের মাধ্যমে এবং আজ আমি নয় বছর পর আবারও লাইভ শো করতে এসে সেই অনুভূতিকে ফিরে পাচ্ছি। রিয়াদ সফরের অংশ হতে পেরে আমি খুবই খুশি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here