Home বিনোদন নিজেকে ফিট করতে ঘাম ঝরাচ্ছেন মিষ্টি জান্নাত

নিজেকে ফিট করতে ঘাম ঝরাচ্ছেন মিষ্টি জান্নাত

0
265

বিনোদন ডেস্ক- ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এছাড়া চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি নিজে চলচ্চিত্র প্রযোজনাও করেছেন এই নায়িকা।

 

বৈশ্বিক মহামারি করোনার কারণে লম্বা সময় ধরে সিনেমার কাজ থেকে দূরে তিনি। তবে এবার ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই নায়িকা।

 

‘চিনি বিবি’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী জানান, নিয়মিত জিম করে নিজেকে ফিট করছেন। মিষ্টি জান্নাত বলেন, ‘করোনার কারণে লম্বা সময় সিনেমায় কাজ করা হয়নি। এর ফাঁকে লেখাপড়াটা শেষ করেছি। ক্লিনিক খুলেছি। সেখানেও সময় দিচ্ছি। খুব শিগগিরই নতুন সিনেমার কাজ শুরু করব। এজন্য প্রস্ততি নিচ্ছি। নিয়মিত জিম করছি।’

 

শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় মিষ্টির অভিষেক হয়। তারপর বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। সর্বশেষ গত বছর মুক্তি পায় ভারত-বাংলাদেশ প্রযোজিত সিনেমা ‘তুই আমার রানি’। এছাড়াও মিষ্টি অভিনীত দু’টি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

 

সিনেমায় অভিনয়ের পাশাপাশি দন্ত চিকিৎসক মিষ্টি। এছাড়া তার একটি প্রযোজনা প্রতিষ্ঠানও রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here