রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: আগামী ২৬ ডিসেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের শাহজাদপুরের ১নং কায়েমপুর ইউনিয়নের নৌকা প্রতিকের পক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ডিসেম্বর) রাত ৭টায় উপজেলার কায়েমপুর ইউনিয়নের হলদিঘর প্রাথমিক বিদ্যালয় ও বলদিপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ১নং কায়েমপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী এসএম হাসেবুল ইসলাম হাসান ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান তালুকদার, গাড়াদহ ইউনিয়ন আঃ লীগের সভাপতি, মোঃ সেলিম আক্তার।
এসময় আরো উপস্থিত ছিলেন, গারাদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মান্নান, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সাইমন আহমেদ শাহিন, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি- আবু হাসান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ইব্রাহিম হোসেন ও নাছির উদ্দিন নাছির প্রমূখ।
আলোচনা সভার শুরুতেই নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হাসিবুল হক হাসান তার বক্তব্যে বলেন- আমি আজ আপনাদের মাঝে এসেছি দায়িত্ব পালনের সময় কোন ভুলত্রুটি হলে ক্ষমা চাওয়ার জন্য।
তিনি বলেন, নৌকা মুক্তিযুদ্ধের প্রতিক, স্বাধীনতার প্রতিক, উন্নয়নের প্রতিক। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার পক্ষে ভোট চান।
