Home দেশের খবর প্রেমের টানে তুরস্ক থেকে ময়মনসিংহে ছুটে এলেন তরুণী

প্রেমের টানে তুরস্ক থেকে ময়মনসিংহে ছুটে এলেন তরুণী

0
196

নজর২৪ ডেস্ক- চাকরির সুবাদে তুরস্কের সুন্দরী তরুণী আয়েশা ওজতেকিনের সঙ্গে পরিচয় ময়মনসিংহের তরুণ হুমায়ুন কবিরের। ধীরে ধীরে হয় মনের লেনাদেনা। মনের লেনাদেনা এক সময় রুপ নেয় প্রেমে। আর সেই প্রেমের টানে প্রেমিকের হাত ধরে তুরস্ক থেকে ময়মনসিংহের মুক্তাগাছায় ছুটে এসেছেন আয়েশা। বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে তুর্কি কন্যা এখন বাংলার নববধূ।

 

শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে মুক্তাগাছা পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে বাঙালি আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় আয়েশা-হুমায়ুনের বিয়ের আয়োজন।

 

হুমায়ুন কবির ময়মনসিংহের মুক্তাগাছা পৌর এলাকার হাসান আলী ও হোসনে আরা দম্পতির ছেলে। আর আয়েশা ওজতেকিন তুরস্কের আনতালিয়া শহরের মাহমুদ ওজতেকিন ও সেফদা ওজতেকিন দম্পতির মেয়ে।

 

২০১০ সালে তুরস্কের আনকারা শহরের হাজেত্তেপে ইউনিভার্সিটিতে মেডিসিন বিভাগে পড়াশোনা করতে যান হুমায়ুর কবির। পরে ২০১৮ সালে আনাতোলিয়া শহরের লাইফ হাসপাতালে চাকরির সুবাদে আয়েশার সঙ্গে পরিচয় হয় তার। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়।

 

তুরস্কের নাগরিক আয়েশা ওজতেকিন বলেন, ‘আমার বাবা এ সম্পর্কে রাজি ছিলেন না। তবে ও আমার অনেক কেয়ার করে। তার গুণ বলে শেষ করা যাবে না। আমি ওকে অনেক ভালোবাসি।’

 

বর হুমায়ুন কবির বলেন, ‘ও অনেক বাংলা গান শোনে, নাটক দেখে। যদিও বাংলা তেমন একটা বোঝে না তাই সাবটাইটেল দিয়ে দেখে। বাংলাদেশি ড্রেসও তার খুব পছন্দ। আমি যখন গিয়েছিলাম তখন নিয়ে গিয়েছিলাম ওর জন্য।’

 

হুমায়ুন কবিরের বাবা হাসান আলী বলেন, এরইমধ্যে আয়েশা ওজতেকিন শাশুড়ির মন জয় করে নিয়েছেন। তারা যদি সংসার জীবনে সুখী হয় তাহলে আমরা খুশি থাকবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here