মীরসরাইয়ে বিদেশি প্রতিষ্ঠানের আড়ালে চোলাই মদ তৈরির কারখানা, র‌্যাবের অভিযান

রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: দেশের সর্ববৃহৎ মীরসরাই ইকোনমিক জোনে বিদেশি কারখানার আড়ালে চোলাই মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব-৭।

 

পরে অভিযান চালিয়ে ওই কারখানা থেকে ১০ হাজার লিটার চোলাই মদ ও বেশকিছু মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। এসময় মদ তৈরির সাথে জড়িত দুজনকে আটক করা হয়েছে।

 

আটককৃতরা হলো- বান্দরবানের লামা উপজেলার শরীফুল ইসলাম (২৫) ও খুলনার দাকোপ থানার রিপন (২৭)। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে সাগরপাড়ে গড়ে উঠা মীরসরাই ইকোনোমিক জোনের ২ নম্বর প্রকল্প এলাকায় চায়না হারবার কারখানার পিছনে এই অভিযান পরিচালনা করেন র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এমএ ইউসুফ নেতৃত্বে একটি দল।

 

এ বিষয়ে র‌্যাব-৭ এর ল্যাফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদ তৈরির বিশাল একটি কারখানার অবিস্কার করতে সক্ষম হয়েছি। মাটির ভূ:গর্ভে সংরক্ষণ করা কয়েক হাজার লিটার মদ ও বিপুল পরিমাণ মদ তৈরির উপকারণ জব্দ করা হয়েছে।

 

এই মদ চট্টগ্রামসহ শিপে করে নৌপথে পাচার করে থাকতো। অভিজানে ১০ হাজার লিটার চোলাই মদ উদ্ধার করে তা ধ্বংস করা হয়েছে। উদ্ধার করা এসব চোলাই মদের মূল্য প্রায় দেড় কোটি টাকা। মদ তৈরির এ কারখানার সঙ্গে বিদেশি নাগরিকসহ বড় একটি চক্র যুক্ত আছে বলে ধারণা করছি। এ ঘটনায় মাদক আইনে জোরারগঞ্জ থানায় মামলা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *