Home বিনোদন তিন নায়কের প্রেমিকা বুবলি, জানালেন পরিচালক

তিন নায়কের প্রেমিকা বুবলি, জানালেন পরিচালক

0
257

বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম ইয়াসমিন বুবলী এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে সুদূর মার্কিন মুলুকে থাকলেও নতুন একটি খবর জানা গেল বুবলীর। তিন নায়কের নায়িকা হচ্ছেন বুবলী। ‘মায়া-দ্য লাভ’ নামে সিনাটিতে এই অভিনেত্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও রোশান।

 

এই চার তারকাকে নিয়ে ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক জসিম উদ্দীন জাকির। ব্রাদার্স প্রোডাকশন হাউজের প্রথম চলচ্চিত্রটিতে কাজ করতে এরইমধ্যে মিলন, সাইমন, বুবলী ও রোশান চুক্তিবদ্ব হয়েছেন।

 

পরিচালক জসিম উদ্দীন এ ব্যাপারে বলেন, ‘আপাতত মূল আর্টিস্টদের চুক্তি করা হয়েছে। প্রায় সবকিছু চূড়ান্ত। অন্যান্য আর্টিস্টদের সঙ্গেও কথা চলছে। আশা করছি, এ মাসের শেষ নাগাদ জানাতে পারব।’

 

রোশান বললেন, ‘বেশ কিছু দিন হয় ছবিটিতে চুক্তি স্বাক্ষর করেছি। এ পর্যন্ত যতগুলো ছবিতে কাজ করেছি, সব কটিই হয় অ্যাকশন না হয় রোমান্টিক অ্যাকশন। কিন্তু এই ছবিটি পুরোপুরি প্রেমের। যেখানে বিশ্বাস–অবিশ্বাসের দোলায় একটি ছেলে একটি মেয়ের সম্পর্কে তৈরি হয় জটিলতা। একটা পর্যায়ে ট্র্যাজেডিতে রূপ নেয় সেই প্রেম।’

 

সিনেমায় চুক্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করে সাইমন সাদিক বলেন, ‘গত (বুধবার) সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছি। ফেব্রুয়ারি থেকে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে। এটি একটি রোমান্টিক ঘরাণার সিনেমা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here