Home দেশের খবর ঢাকা মির্জাপুরে নৌকার মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেতা!

মির্জাপুরে নৌকার মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেতা!

0
197

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পরিবর্তন নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

 

গত শনিবার উপজেলার আনাইতারা ইউনিয়নের নৌকার মনোনয়ন পান বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। কিন্তু হঠাৎ করে বুধবার (৮ডিসেম্বর) জাহাঙ্গীর আলমের মনোনয়ন বাতিল করে তার পরিবর্তে মনোনয়ন দেওয়া হয় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ হোসেনকে।

 

জানা যায়, মনোনয়ন পরিবর্তন হওয়ার পরপরই মীর শরীফ হোসেন ছাত্রদলের নেতা ছিলেন বলে বিভিন্ন প্রমাণাদী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল হওয়া একটি পুরানো পোস্টার থেকে দেখা যায়, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত মির্জাপুর কলেজ ছাত্র সংসদ নির্বাচনে রেজাউল-জাকির-শরীফ প্যানেলে নির্বাচনে এজিএস পদে অংশ নেয়।

 

এছাড়াও তার ভাই উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদে আছেন। এনিয়ে সারা মির্জাপুরজুড়ে বিভিন্ন সমালোচনা হচ্ছে।

 

মীর শরীফ হোসেন মুঠোফোনে বলেন, আমি অনেক আগে ছাত্রদলের প্যানেল থেকে এজিএস পদে নির্বাচন করেছিলাম।

 

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ জানান, আনাইতারা ইউপিতে জাহাঙ্গীর আলমের পরিবর্তে শরীফকে নৌকার মনোনয়ন দেয়া হয়েছে। তবে কি কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে সেটি আমার জানা নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here