Home প্রধান খবর মুরাদ হাসান বিদেশে যাবেন কিনা, এটা তার সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

মুরাদ হাসান বিদেশে যাবেন কিনা, এটা তার সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

0
339

নজর২৪, ঢাকা- সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান বিদেশে যেতে চাইলে বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

 

সচিবালয়ে বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সরকারের এ অবস্থানের কথা জানান।

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বিদেশে যাবেন কিনা, এটা তার সিদ্ধান্ত। এখানে আমাদের কিছু করার নেই।

 

জানা যায়, অশালীন ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এমপি মুরাদ হাসান বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আজ বৃহস্পতিবার রাতে কানাডায় যাওয়ার জন্য টিকিট কেটেছেন তিনি।

 

তথ্য প্রতিমন্ত্রীর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, প্রতিমন্ত্রী থাকা অবস্থায় মুরাদ হাসানের যে লাল পাসপোর্ট (বিশেষ পাসপোর্ট) ছিল, সেটি পদত্যাগের দিন গত মঙ্গলবার তার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here