নান্দাইলে ভূমি দখলের চেষ্টা, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

শামছুজ্জামান বাবুল, নান্দাইল প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে মিথ্যা অপপ্রচার ও ভূমি জবরদখলের চেষ্টাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

 

রবিবার প্রেসকাব নান্দাইল সভাকক্ষে এক প্রতিবাদ সংবাদ সম্মেলনের আয়োজন করে। আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য মো. আমির হোসেন ভূইয়া।

 

বক্তব্যে তিনি বলেন, উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের বারুইগ্রাম কালিবাড়ির কতিপয় ঘুষ বাণিজ্য মাতাব্বর নজরুল ইসলাম ওরফে কানা নজরুল, আবু বক্কর, সাহেদ আলী, নন্দন, বায়েজিদ, ও এহসান গংরা দীর্ঘদিন যাবত একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ৪ পুত্র আমির হোসেন ভুইয়া, মনোয়ার হোসেন ভূইয়া, নবী হোসেন ও আবুল হোসেনের পৈত্রিক সম্পত্তি ৩২২৫ দাগের ৯ শতাংশ ভূমি জবর দখলের লক্ষ্যে ও অর্থনৈতিক স্বার্থ হাসিলের উদ্দ্যেশ্যে বিভিন্নভাবে হয়রানি করে আসছে।

 

সম্মেলনে মোহাম্মদ আলীর পুত্ররা জানান, উল্লেখিত অভিযুক্ত ব্যাক্তিরা এলাকার ভংকর ভূমিদুস্য, সন্ত্রাসী, চাঁদাবাজ, দুষ্কৃতিকারী, সালিশ দরবারের নামে ঘুষ বাণিজ্যকারী। তারা এলাকায় সুকৌশলে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করে দরবার ফায়সালার নামে ঘূষ বাণিজ্য করাই তাদের পেশা।

 

ভুক্তভোগী পরিবারের সদস্যরা আরও জানান, তারা আমাদের ভূমির উপর কোন ধরনের আইনি স্বত্বা দেখাতে পারেনি। আমাদের পরিবারের প্রতি ঈর্ষান্বিত হয়ে একের পর এক অত্যাচার, নির্যাতন, বিভিন্ন অপপ্রচারসহ উক্ত ভূমি বার বার জবরদখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

আইনের প্রতিশ্রদ্ধাশীল বলেই আমরা প্রত্যেকবার আইনের আশ্রয় নিয়েছি এবং তারা আইনের কাছে বার বার মুচলেখা দিয়েও পুনরায় সেই অপকর্ম করে যাচ্ছে। শুধু তাই নয় উক্ত ভূমিটুকু মসজিদের নামেও জোর দখলসহ সেখানে দোকান ঘর নির্মাণ করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে।

 

আমির হোসেনে ভূইয়া জানান, আমরা ছুটিতে বাড়িতে আসলেই তারা আমাদের উপর হামলা ও বিভিন্ন ধরনের নির্যাতন চালায়। আজ নিরাপত্তাহীনতায় আমরা ও আমাদের পুত্র সন্তান নিয়ে বাড়িতে আতঙ্কে দিনযাপন করছি।

 

পরিশেষে মোহাম্মদ আলীর পরিবারের সদস্যরা এই তথ্য সন্ত্রাস, ভূমি দস্যু ও চাঁদাবাজকারীদের অনতিবিলম্বে গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *