শাহজাদপুরে পোতাজিয়া ইউনিয়নে নৌকার প্রার্থীর পক্ষে কর্মীসভা অনুষ্ঠিত

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: আগামী ২৬ ডিসেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের শাহজাদপুরে ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষে ৩নং পোতাজিয়া ইউনিয়নের নৌকা প্রতিকের পক্ষে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৮ নভেম্বর) সকাল ১১টায় শাহজাদপুর উপজেলার পোতাজিয়ার ইউনিয়নের পোতাজিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী ব্যাপারীর সভাপতিত্বে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান শফি।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আাজাদ রহমান, সিরাজগঞ্জ জেলা আঃলীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ্যাড. আব্দুল হাই, উপজেলা আঃলীগের সদস্য হাসিব খান তরুন ও পোতাজিয়া ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ্ব আলমগীর জাহান বাচ্চু।

 

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, আব্দুস সামাদ ফকির , নকির খান , কাদের শেখ, আলহাজ্জ মোজাম্মেল হক, ইউনিয়ন আওয়ামীলিগের সহ-সভাপতি জুলফিকার হায়দায় , এলিজা খান ভাইস চেয়ারম্যান, উওরবঙ্গ ট্যাংলরি সমবায় সমিতির সাধারণ সম্পাদক রওশন আলী প্রমূখ।

 

কর্মীসভা পরিচালনায় ছিলেন, পোতাজিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনছার আলী।

 

কর্মীসভায় বক্তারা আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী আলহাজ্ব আলমগীর জাহান বাচ্চুর পক্ষে নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *