Home বিনোদন জন্মদিনে সিনড্রেলার বেশে নায়িকা রাজ রিপা, দিলেন সুখবর

জন্মদিনে সিনড্রেলার বেশে নায়িকা রাজ রিপা, দিলেন সুখবর

0
137

বিনোদন ডেস্ক- গতকাল ছিল ঢাকাই চলচিত্রের নবাগত নায়িকা রাজ রিপার জন্মদিন। জন্মদিন উপলক্ষে রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠান আয়োজন করেন। অনুষ্ঠানে রাজ রিপা হাজির হন ‘সিনড্রেলা’র বেশে।

 

জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন, প্রযোজক ও পরিচালক ইকবাল এবং ইফতেখার চৌধুরী, পরিচালক সোহেল বয়াতি, চিত্রনায়ক শিপন মিত্র, কায়েস আরজু, আরেফিন জিলানী, কণ্ঠশিল্পী বাধন সরকার পুজা, বিশিষ্ট সাংবাদিক দেওয়ান হাবিবসহ বিভিন্ন পত্র-পত্রিকার বিনোদন সংবাদকর্মীরা।

 

গত বছর জন্মদিনে রাজ রিপা ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। এ বছর জন্মদিনেও সোহেল বয়াতি ‘র ‘ময়না’ শিরোনামের একটি চলচিত্রে কাজ করবেন বলে ঘোষণা দেন।

 

রাজ রিপা বলেন, গত বছর জন্মদিনে ‘মুক্তি’ ছিল আর এ বছর জন্মদিনে ‘ময়না’। আল্লাহ আমার জন্মদিনে ভাগ্য সুপ্রসন্ন করেছেন। ‘ময়না’র চিত্রনাট্য মূলত গল্পই হিরো। আশা করি ভাল কিছু উপহার দিতে পারব।

 

গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য করে রাজ রিপা বলেন, আমার আপনাদের সাপোর্ট চাই। আপনারা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনারা আমার। আমার সাথে থাকবেন আপনারা।

 

সোহেল বয়াতি বলেন, ‘ময়না’ দিয়ে আমার অভিষেক হতে চলেছে। ময়না একটি অসাধারণ গল্প। সামনে বছরে শুটিং শুরু করব। আশা রাখি একটা অন্য ধাচের সিনেমা উপহার দিতে পারব।

 

গণমাধ্যমকর্মীদের সাথে কথা শেষে কেক কেটে সবাইকে নিয়ে আনন্দে মেতে উঠেন। সবাইকে কেক খাইয়ে দেন তিনি।

 

উল্লেখ্য, ‘দহন’ সিনেমা দিয়ে চলচিত্রে পা রাখলেও ‘মুক্তি’ দিয়ে নায়িকা হিসেবে অভিষেক করেন রাজ রিপা। বয়সের তুলনায় সাফল্যের দিকে ছুটে চলেছেন নবীন এই নায়িকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here