Home আলোচিত পদত্যাগপত্রে যা লিখেছেন ডা. মুরাদ

পদত্যাগপত্রে যা লিখেছেন ডা. মুরাদ

0
88
murad n2

নজর২৪, ঢাকা- প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগপত্র পাঠিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। মন্ত্রণালয়ে পদত্যাগপত্রটি পাঠিয়েছেন তিনি। এখন এটি যাবে মন্ত্রিপরিষদ বিভাগে।

 

প্রধানমন্ত্রী বরাবর পাঠানো এই পদত্যাগ পত্রে মুরাদ বলেন, ‘আমাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। আমি অদ্য ৭ ডিসেম্বর থেকে প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় পদত্যাগ করতে ইচ্ছুক।’

 

‘এমতাবস্থায় আপনার নিকট বিনীত নিবেদন এই যে, আমাকে অদ্য ৭ ডিসেম্বর তারিখ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের লক্ষ্যে পদত্যাগ পত্রটি গ্রহণে আপনার একান্ত মর্জি কামনা করছি।’

 

পদত্যাগ পত্রেও ভুল লিখেছেন মুরাদ। ২০১৯ সালে তাকে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হলেও পত্রে তিনি ২০২১ উল্লেখ করেন।

 

এদিকে পদত্যাগ পত্র পাঠানোর পর পরই দেশবাসী ও মা-বোনদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মুরাদ ক্ষমা চান।

 

ফেসবুকে দেওয়া ওই স্ট্যাটাসে মুরাদ বলেন, ‘আমি যদি কোন ভুল করে থাকি অথবা আমার কথায় মা-বোনদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন।’

 

‘মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সকল সিদ্ধান্ত মেনে নিবো আজীবন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু ’।

 

এর আগে প্রতিমন্ত্রীর দপ্তরের এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন মুরাদ।

 

প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর কোথাও পাওয়া যাচ্ছে না মুরাদ হাসানকে। গণমাধ্যম জানতে পেরেছে ধানমন্ডির বাসা থেকে তিনি সোমবার বেলা ১১টার দিকে বের হন। ২৪ ঘণ্টা কেটে গেলেও ফেরেননি।

 

মঙ্গলবার মুরাদের বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য ও সিকিউরিটি গার্ডরা জানান, বাসা থেকে বের হওয়ার পর এক দিন পেরিয়ে গেলেও ফেরেননি তথ্য প্রতিমন্ত্রী।

 

সিকিউরিটি গার্ড সুমন বলেন, ‘স্যার কালকে বের হইছেন, এরপর আর আসেন নাই। কোথায় গেছেন জানি না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here