Home বিনোদন পরকীয়ার অভিযোগ, অবশেষে মুখ খুললেন নায়িকা

পরকীয়ার অভিযোগ, অবশেষে মুখ খুললেন নায়িকা

0
144

বিনোদন ডেস্ক- আট বছরের সংসার। তারও আগে থেকে বন্ধুত্ব এবং প্রেম। সেই দু’জনের সংসার এখন আলাদা আলাদা। বহু মাসের জল্পনায় সিলমোহর দিয়ে এক ছাদের তলায় থাকছেন না অভিনেত্রী দেবলীনা দত্ত এবং অভিনেতা-পরিচালক তথাগত মুখোপাধ্যায়। কিন্তু বিয়েবিচ্ছেদ হয়েছে কিনা তা নিশ্চিত নয়।

 

এদিকে জোর গুঞ্জন উড়ছে, দেবলীনার সঙ্গে সংসার ভাঙার কারণ অভিনেত্রী বিবৃতি চ্যাটার্জি। তথাগতর ‘ইউনিকর্ন’ সিনেমায় প্রাধান নারী চরিত্রে অভিনয় করেন তিনি। আর এ সিনেমার সেট থেকেই বিবৃতির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ান তথাগত। শুধু তাই নয়, বিবৃতি-তথাগত লিভ ইন করছেন। যদিও বিষয়টি অস্বীকার করেছেন এই পরিচালক। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন বিবৃতি চ্যাটার্জি।

 

বেশ কিছুদিন ধরে তথাগতর সঙ্গে বিবৃতির পরকীয়া সম্পর্কের খবরে সরব টলিপাড়া। এতদিন বিষয়টি নিয়ে চুপ থাকার কারণ ব্যাখ্যা করে বিবৃতি বলেন—‘মাত্র ৩ দিন আগে কলকাতায় ফিরেছি। কাজের জন্য মুম্বাইয়ে ছিলাম। যদিও মুম্বাইয়ে বসেই বিভিন্ন ফোন এবং বার্তায় এই গুজবের কথা জেনছি।’

 

বিয়েবিচ্ছেদ ও তথাগতর সঙ্গে পরকীয়ার গুঞ্জন চাউর হওয়ার পর দেবলীনা কিংবা তথাগতর সঙ্গে দেখা বা কথা হয়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে বিবৃতি বলেন—‘প্রত্যেকেই কাজে ব্যস্ত। কারো সঙ্গে আলাদা করে দেখা হয়নি, কথাও হয়নি এ সব নিয়ে। আর তথাগতদা-দেবলীনাদির আলাদা থাকার ব্যাপারে আমি কিছুই জানি না। তার চেয়েও বড় কথা, এটা সম্পূর্ণ ওদের ব্যক্তিগত ব্যাপার। এ বিষয়ে আমি কেন ওদের সঙ্গে কথা বলব? বিয়ের সময়তো আমার অনুমতি নিয়ে তারা বিয়ে করেননি তাই না! আর যখন আলাদা হচ্ছেন, তখনই বা কেন আমার সঙ্গে কথা বলবেন?’

 

‘ভটভটি’ সিনেমার শুটিং চলাকালে নায়ক ঋষভ বসুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান বিবৃতি। গত বছর এ সম্পর্ক ভেঙে গেছে তাদের। বিবৃতি বলেন, ‘গুজব রটানোর কাজটা ঠিক করে করতে পারে মানুষ। আমার সঙ্গে ঋষভের নাম জড়ালেও বরং ঠিক হতো।’

 

তথাগত-দেবলীনা একসঙ্গে থাকছেন না। কয়েক দিন আগে তা নিশ্চিত করে ভারতীয় একটি সংবাদমাধ্যমে তথাগত বলেন— নিজের মতো করে জীবন কাটাচ্ছেন তিনি। মা বাবাকে সময় দিচ্ছেন। অশান্তির ছোঁয়া যেন তাঁদের গায়ে না লাগে সেদিকেই নজর রাখছেন।

 

তিনি আরো জানান, তাঁর প্রথম বিয়ে ভাঙার পরে সরাসরি কোনো বিবৃতি দেননি তিনি। এ বারেও কোনো মন্তব‍্য করতে চান না।

 

অপরদিকে দেবলীনা জানান, তাঁর মায়ের হার্টের অসুখ আছে। শুটিংয়ের কাজ সামলে অসুস্থ মা, নিজের পোষ‍্য তিনটি সারমেয়দের দেখভাল করেই তাঁর দিন কাটছে। এছাড়া আর কোনো বিষয় নিয়ে মন্তব‍্য করতে চান না তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here