রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: নানা আয়োজনে রাজারহাট হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। সোমবার সকালে রাজারহাট উপজেলার ঠাঁটমারী বদ্ধভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুস্পার্ঘ অর্পন, পতাকা উত্তোলন,আলোচনা সভা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম, উপজেলা ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু,সহকারি কমিশনার (ভূমি) আকলিমা বেগম, বীর মুক্তিযোদ্ধা রজব আলী, রাজারহাট থানা অফিসার ইনচার্জ রাজু সরকার, কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগ সদস্য আলহাজ্ব আব্দুস ছালাম চাষী, রাজারহাট উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মোহাম্মদ আক্তারুজ্জামান, রাজারহাট প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,অধ্যক্ষ বাদশা মিয়া সহ অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭১’র এই দিনে মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর যৌথ আক্রমনে পাক সেনাদের হটিয়ে রাজারহাট মুক্ত হয়। এদিন রাজারহাট রেল ষ্টেশন প্লাটফর্মের সন্নিকটে স্বাধীন বাংলার পতাকা উদিত হয়। বিজয়ের সেই দিনে উল্লাসে মেতে উঠে বীর মুক্তিযোদ্ধা সহ সাধারন মানুষ।
