উত্তরপত্র পাওয়ার পরই শিক্ষার্থীরা জান‌লো পরীক্ষা হচ্ছেনা

অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোর্টার: সারা‌দে‌শের ন‌্যায় টাঙ্গাই‌লেও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নবম শ্রেণির বোর্ড সমাপনীর গনিত-১ বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়ার কথা ছিল।

 

সে অনুযায়ী (০৬ ডি‌সেম্বর) সোমবার সকাল ৯ টা থেকে সোয়া ৯টার মধ্যে স্বাস্থ্য বিধি মেনে সকল পরীক্ষার্থী কেন্দ্রে উপস্থিত হয়। এরপর পরীক্ষার্থী‌দের মা‌ঝে সরবরাহ করা হয় উত্তরপত্র। উত্তরপ‌ত্রে রোল ও রে‌জি‌স্ট্রেশন নম্বর লি‌খে তারা।

 

তবে এর কিছুক্ষণ পরই শিক্ষার্থীরা জান‌তে পারে ঘূর্ণিঝড় ্য়ঁড়ঃ;জাওয়ার্দেয়ঁড়ঃ; কারনে আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে টাঙ্গাই‌লের ভূঞাপুর উপ‌জেলার নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র ও অলোয়া মনিরুজ্জামান বিএম কলেজ পরীক্ষা কেন্দ্রে।

 

জানা যায়, শিক্ষার্থীরা খাতায় রোল ও রেজিষ্ট্রেশন নম্বর লেখার পর ৯ টা ৫৫ মিনিটে জান‌তে পা‌রে ঘূর্ণিঝড় জাওয়ার্দে কারনে পরীক্ষা হবেনা। পরে পরীক্ষা কক্ষের দায়িত্বে নিয়োজিত থাকা শিক্ষকরা পরীক্ষার্থীদের কাছ থেকে পূরণ করা উত্তরপত্র উত্তোলন করে নেন। এ সময় পরীক্ষার পরবর্তী সময়সূচি জানিয়ে দেয়া হবে বলে জানা‌নো হয়। অলোয়া বিএম কলেজ কেন্দ্রে ২৯৬ জন ও নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৫৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

 

শিক্ষার্থীরা জানায়, বৃষ্টিতে ভিজে পরীক্ষার হলে এসেছিলাম। ঘূর্ণিঝড়ের কারনে আগেই যদি পরীক্ষা স্থগিত করা হত তাহলে এ ভোগান্তিতে পড়তে হতনা।

 

নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব মো.শামছুল আলম বলেন, পরীক্ষা স্থগিতের ঘোষণা পরে আসার কারনে শিক্ষার্থীরা খাতায় রোল ও রেজিষ্ট্রেশন নম্বর লিখে ফেলেছিল। পরে তা উত্তোলন করে নেয়া হয়েছে। ত‌বে প্রশ্নপত্র খোলা হয়নি।

 

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান বলেন, সকাল সাড়ে ৯ নয়টার দিকে মেসেজ আসে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নবম শ্রেণির আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরে কেন্দ্রে সে মেসেজ পৌঁছে দেয়া হয়। তবে ওই মেসেজ পরীক্ষা কক্ষে পৌঁছানোর আগেই পরীক্ষার্থীরা রোল রেজিস্ট্রেশন নম্বর লিখে ফেলে। পরবর্তীতে সে সব খাতা কেন্দ্র সচিবের নির্দেশে উত্তোলন করে নেয়া হয়েছে। তবে কোন প্রশ্নপত্র খোলা হয়নি বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *