Home দেশের খবর ঢাকা শহীদ বুদ্ধিজীবী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গোপালপুরে প্রস্তুতিমূলক সভা

শহীদ বুদ্ধিজীবী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গোপালপুরে প্রস্তুতিমূলক সভা

0
133

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে শহিদ বুদ্ধিজীবি দিবস-২০২১ এবং মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে বিভিন্ন দিক আলোচনায় আনা হয়।

 

গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে (৫ ডিসেম্বর) রোববার বিকেলে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহি অফিসার মোঃ পারভেজ মল্লিক এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র রকিবুল হক ছানা, উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদিয়া ইসলাম সীমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলিম আল রাজি, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, গোপালপুর সরকারি কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল আলম, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, শহর আওয়ামী লীগের সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, আরো উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল মোমেন, রফিকুল ইসলাম তালুকদার, রৌওশন খান আইয়ুব, আরো উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন কর্মকর্তা ও আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here