রূপগঞ্জে বস্ত্র ও পাট মন্ত্রীর নির্দেশনায় ৪ শতা‌ধিক হতদ‌রিদ্রের মা‌ঝে শীতবস্ত্র বিতরণ

লিখন রাজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্র‌তি‌নি‌ধি: নারায়ণগ‌ঞ্জের রূপগ‌ঞ্জে হতদ‌রিদ্র ৪ শতা‌ধিক শীতার্ত‌দের মা‌ঝে শীতবস্ত্র বিতরণ করেছেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আনছার আলী।

 

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় র‌বিবার সন্ধ্যায় উপজেলার পিতলগঞ্জ এলাকায় এ শীতবস্ত্র বিতরন করা হয়।

 

এ সময় রূপগঞ্জ উপ‌জেলা স্বেচ্ছা‌সেবকলী‌গের সভাপ‌তি মাহাবুবুর রহমান মে‌হের, উপ‌জেলা স্বেচ্ছা‌সেবকলী‌গের সাধারন সম্পাদক নাঈম ভুঁইয়া, রূপগঞ্জ ইউ‌নিয়ন যুবলী‌গের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, আওয়ামীলীগ নেতা ম‌নির হো‌সেন, নবী হো‌সেন ও মুরাদ হাসান, রূপগঞ্জ ইউ‌নিয়ন স্বেচ্ছা‌সেবকলী‌গের সভাপ‌তি শাহ্ মোহাম্মদ জিলানী, রূপগঞ্জ ইউ‌নিয়ন ম‌হিলালী‌গের সাধারন সম্পাদক লা‌কি আক্তার, রূপগঞ্জ ইউ‌নিয়ন যুবম‌হিলালী‌গের সাধারন সম্পাদক জিন্নাত জাহান জিসান, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা শরাফত আলী,যুবলীগ নেতা জয়নাল আবেদীন সহ স্থানীয় গন্যমান্য ব্য‌ক্তিরা উপ‌স্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *