Home বিনোদন স্ত্রী মিথিলাকে সঙ্গে নিয়ে স্মৃতিতে ফিরে গেলেন সৃজিত

স্ত্রী মিথিলাকে সঙ্গে নিয়ে স্মৃতিতে ফিরে গেলেন সৃজিত

0
83

বিনোদন ডেস্ক- শুটিংয়ের ব্যস্ততায় পরিবারকে সময় দেওয়া অনেকটা অসম্ভব বিষয়। এই ব্যালেন্স সবাই করতেও পারেন না। অনেক সময় এটি আবার পরিবারের সঙ্গে এক রকম দূরত্বও তৈরি করে। তাই কর্মজীবনের সঙ্গে ব্যক্তিগত জীবনের দূরত্ব মেটাতে শুক্রবার রাতে প্রিয়জনদের সঙ্গে ভালো সময় কাটালেন নির্মাতা সৃজিত মুখার্জি। মনে করলেন বাবা-মাকেও।

 

ভারতীয় এই পরিচালক এ সময় ছুঁয়ে দেখলেন ফেলে আসা সময়কে। আর তার এই স্মৃতিরোমন্থনের সাক্ষী থাকলেন স্ত্রী ও অভিনেত্রী-গায়িকা রাফিয়াত রশিদ মিথিলা।

 

সেদিনের দুটি ছবি পোস্ট করেছেন সৃজিত। একটিতে তারা চারজন সরু গলির মধ্যে সেলফি তুলেছেন। অন্যটি সাদাসাটা রেস্তরাঁয়। ক্যাপশনে মনে করলেন বাবা-মাকে। সৃজিত লিখেছেন, ৩৫ বছর আগে, প্রফেসর মুখার্জি ও ড. সরকার এখানে আসতেন তার কন্যা ও পুত্রকে নিয়ে। তারা রাতের শো দেখতে যেতেন ইন্দিরা, পূর্ণ, বাজলি কিংবা ভারতীতে। একটা বৃত্ত সম্পূর্ণ হলো। পরের প্রজন্ম সময় কাটাল সাঙ্গুভ্যালি ও ৫এ ইন্দ্রা রায় রোড। এখান থেকেই সবকিছুর সূত্রপাত।

 

সৃজিত মুখার্জি বর্তমানে বলিউডের সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি শেষ করছেন ‘শাবাশ মিতু’ সিনেমার শুটিং। এরপরেই ‘শেরদিল’-এর শুটিং শুরু করছেন সৃজিত। বর্তমানে সিনেমাটির শুটিং চলছে উত্তরবঙ্গে।

 

‘শেরদিল’-এর গল্প বাঘ ও প্রকৃতিকে নিয়ে। এই সিনেমার অভিনয় করছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। আর রয়েছেন নীরজ কবি, সায়নী গুপ্তার মতো তারকারাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here