পাংশায় বিশ্ব প্রতিবন্ধী দিবসের ২য় দিনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাকিবুল ইসলাম রাফি, রাজবাড়ী প্রতিনিধি: ৩০ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের ২য় দিনে শনিবার (৪ ডিসেম্বর) সকালে জেলার পাংশা উপজেলার বাহাদুরপুরে আহম্মদ আলী মোল্লা মেমোরিয়াল অরফ্যান্স ডিসএবল্ড স্কুল এন্ড কলেজ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি ও প্রতিষ্ঠানটির অস্থায়ী কার্যালয়ের আলোচনা সভার আয়োজন করা হয়।

 

এসময় প্রায় পাঁচ শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে র‍্যালিটি দুই কিলোমিটার পথ প্রদক্ষিণ করে। আহম্মদ আলী মোল্লা মেমোরিয়াল অরফ্যান্স ডিসএবল্ড স্কুল এন্ড কলেজ এ কর্মসূচির আয়োজন করে।

 

‘উন্নয়নশীল দেশের প্রেক্ষাপটে প্রতিবন্ধী ব্যক্তিকে সম্পৃক্ত করি নতুনভাবে টেকসই বিশ্ব গড়ি’ এ প্রতিপাদ্যকে নিয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুলটির প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ মামুন। অনুষ্ঠানে আহম্মদ আলী মোল্লা মেমোরিয়াল অরফ্যান্স ডিসএবল্ড স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

বিদ্যালয়ের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ জানান, ২০১৮ সালে অস্থায়ী একটি ভবনে স্কুলটি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে প্রতিষ্ঠানটির নামে রয়ে চার বিঘা জমি। এতে ৩৬৫ জন প্রতিবন্ধী ও ৭৫ জন এতিম শিক্ষার্থী লেখাপড়া করছে। তাদেরকে পাঠদানে নিয়োজিত রয়েছে ২৪ জন শিক্ষক-শিক্ষিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *