Home বিনোদন ৬৬ বছরেও যুবতী, বধূবেশে নজর কাড়লেন রোজিনা

৬৬ বছরেও যুবতী, বধূবেশে নজর কাড়লেন রোজিনা

0
168
rozina n23

বিনোদন ডেস্ক- মাথায় টিকলি, মুখে মেকআপ, নাকে নথ, গলায় গহনা। পরনে লাল রঙের লেহেঙ্গা— এমন রূপে ক্যামেরাবন্দি হয়েছেন এক যুবতী। সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ানো ছবির এই যুবতী কে? সেই প্রশ্নই অনেকের।

 

ভালো করে খেয়াল করলেই বোঝা যায়, এ নারী অন্য কেউ নন; আশির দশকের দর্শকপ্রিয় চিত্রনায়িকা রোজিনা। ৬৬ বছর বয়েস বধূ সেজে তাক লাগিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। তবে এসব কোনো নাটক বা সিনেমার জন্য নয়। একটি ফটোশুটের জন্য এমন রূপে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।

 

রোজিনা নিজেকে নিজে দেখেও বিস্ময় প্রকাশ করেছেন। তার ভাষায়—‘আজকে নতুন রূপে যে রোজিনাকে দেখছেন, তার পুরো পরিকল্পনা তানজিল জনির। আমার মেকআপ, হেয়ার স্টাইল করেছে নিলয়। এই লুকে নিজেকে দেখে খুব ভালো লাগছে। কতটা ভালো লাগছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। মনে হচ্ছে, আমি সেই আশির দশকে চলে গিয়েছি।’

 

১৯৭৬ সালে ‘জানো য়ার’ চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে নাম লেখান রোজিনা। এফ কবীর পরিচালিত ‘রাজমহল’ সিনেমায় নায়িকা হিসেবে কাজ শুরু করেন। এরপর অসখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি।

 

ক্যারিয়ারে অভিনয়ের স্বীকৃতি স্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন পেয়েছেন রোজিনা। তার অভিনীত জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে ‘চোখের মণি’, ‘সুখের সংসার’, ‘সাহেব’, ‘তাসের ঘর’, ‘হাসু আমার হাসু’, ‘হিসাব চাই’, ‘বন্ধু আমার’, ‘ক সাই’, ‘জীবনধারা’।

 

এদিকে প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালনা করছেন রোজিনা। সিনেমাটির নাম ‘ফিরে দেখা’। সরকারি অনুদানের এ সিনেমায় অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন, নিরব ও অর্চিতা স্পশিয়াসহ অনেকে। অভিনয়ও করছেন রোজিনা নিজেও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here