সব কেন্দ্র মিলিয়ে নৌকার প্রার্থী পেলেন ২৭৫ ভোট

নজর২৪ ডেস্ক- ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ বি এম রোকনুজ্জামান পেয়েছেন ২৭৫ ভোট। তিনি মদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

 

রোববার (২৮ নভেম্বর) রাতে কালুখালী উপজেলা নির্বাচন অফিসার মো. আজিজুল ইসলাম স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফলে এ তথ্য জানা যায়।

 

এখানে রাজবাড়ী জেলা পরিষদের সাবেক সদস্য ও বহিষ্কৃত কালুখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মজনু মোটরসাইকেল প্রতীক নিয়ে ৬ হাজার ৯৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনে অন্য আরেক প্রার্থী মো. আবুল মৃধা স্বতন্ত্র পদে আনারস প্রতীক নিয়ে ৪ হাজার ৪১৫ ভোট পেয়েছেন।

 

এ বি এম রোকনুজ্জামান গণমাধ্যমকে বলেন, মদাপুরে নৌকার কোনো ভোট নাই। আমি যতগুলো ভোট পেয়েছি, আমার আত্মীয়স্বজন আর বন্ধু-বান্ধবের ভোট।

 

কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম খায়ের বলেন, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। তবে কালুখালীর সবগুলো ইউনিয়নে নৌকার প্রার্থীদের জয়লাভের ব্যাপারে আমরা চেষ্টা করেছি।

 

উল্লেখ্য, তৃতীয় ধাপের অনুষ্ঠিতব্য নির্বাচনে কালুখালীতে আওয়ামী লীগ মনোনীত ৫টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ও ২টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *