Home দেশের খবর ঢাকা ভূঞাপুরে লালন স্মরনোৎসব অনুষ্ঠিত

ভূঞাপুরে লালন স্মরনোৎসব অনুষ্ঠিত

0
258

তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের ভূঞাপুরে মহাভাবের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো লালন স্মরনোৎসব। রবিবার (২৮ নভেম্বর) ভূঞাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভূঞাপুর সাধুর বাজার কর্তৃক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানের উদ্বোধন করেন ফকির খালেক সাঁই। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন, শাহিনুল ইসলাম তরফদার বাদল, মোঃ জলিল আকন্দ ও হাসান সরোয়ার লাভলু।

 

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক শাহ আলম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম জসিম উদ্দিন।

 

ভূঞাপুর সাধুর বাজারের মুখপাত্র সোহেল ক্ষ্যাপা বলেন, সত্য বল সু পথে চল ওরে আমার মন এই স্লোগান কে সামনে রেখে মহাত্না ফকির লালন সাঁইজীর হাজারো ভক্ত রয়েছে। আমরা সাঁইজীর অন্যতম ভক্ত। সাঁইজীর গানের মাধ্যমে আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমাদের অন্তরে তার আদর্শকে লালন করছি। গানে গানে তার মহতি বানী মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন।

 

সাধুর বাজারের সভাপতি এস এম জসিম উদ্দিন জানান, মনের মানুষের সন্ধান করা সেই মহাপুরুষ লালন সাঁই জীর স্মরনে আজকের এই আয়োজন। আজ থেকে ২০০ বছর আগে তিনি মানুষের জয়গান করতেন। তৎকালীন নদীয়া জেলার তিনজন মহাপুষদের মধ্যে লালন ফকির অন্যতম। সারা পৃথিবীতে মানুষ ধর্ম নিয়ে রাজনীতি করে। মারামারি হানাহানি লেগেই আছে। লালন ফকির তখন তার গানের ভাষায় বোঝাতে চেয়েছেন, মানুষ ভোজলে সোনার মানুষ হবি। মানুষই সেরা। মানুষের প্রতি মানুষের স্বদয় হওয়া উচিৎ। আমরা ধর্ম নিয়ে কোন রাজনীতি চাইনা, আমরা সাম্প্রদায়িক দাঙ্গা চাইনা। আমরা লালন সাঁইজীর আদর্শকে মাথায় নিয়ে মানুষের জয়গান করতে চাই।

 

অনুষ্ঠানে দেশ বরেন্য সঙ্গিত শিল্পীরা লালন ফকিরের গান পরিবেশন করেন। তারমধ্যে প্রধান আকর্ষণ ছিলেন সুমন দাস বাউল। এছাড়াও স্থানীয়দের মধ্যে সোহেল ক্ষ্যাপা, কাশফিয়ান কথা, তূর্য ভেঁড়, শিতল ভৌমিক, শুভ, রানা, নুরিসহ আরো অনেকে গান পরিবেশন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here