Home দেশের খবর ঢাকা খালেদা জিয়ার মুক্তি চেয়ে ব্যালটে সিল!

খালেদা জিয়ার মুক্তি চেয়ে ব্যালটে সিল!

0
215

নজর২৪ ডেস্ক- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন রবিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিএনপির প্রার্থী না থাকলেও নেতা কর্মীদের ভোটকেন্দ্রের আশপাশে দেখা গেছে।

 

উপজেলার সাদীপুর ইউনিয়নের বেশ কয়েকটি ভোটকেন্দ্রের ব্যালটে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ ‘সোনারগাঁ ছাত্রদল’ সিল লক্ষ্য করা গেছে বলে ফেসবুকে কয়েকটি পোস্ট ভাইরাল হয়েছে।

 

ভাইরাল হওয়া ব্যালট পেপারে সাদীপুর ইউনিয়নের তিনজন প্রার্থীর প্রতীক দেখা যায়। মো. হাসেমের লাঙল প্রতীক, মো. আব্দুর রশিদ মোল্লার নৌকা প্রতীক ও মো. গোলাম মোস্তফার হাতপাখা প্রতীক।

 

রবিবার দুপুরে উপজেলার নানাখী দারুস সুন্নাত হামিদিয়া আলীম মাদ্রাসা কেন্দ্রে এমন ব্যালট পেপার দেখা গেছে বলে আরেকটি ফেসবুক পোস্টে দাবি করা হয়। ভাইরাল হওয়া পোস্টগুলো অধিকাংশ বিএনপি সমর্থিতদের।

 

কেন্দ্র সংশ্লিষ্টদের দাবি, ছাত্রদলের নেতা কর্মীরা ভোট দিতে এসে এই কাজ করেছেন।

 

এ বিষয়ে দারুস সুন্নাত হামিদিয়া আলীম মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আজহার হোসেন ভূঁইয়া জানান, বিষয়টি তার জানা নেই।

 

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইউসুফ-উর-রহমান জানান, কে কখন এ ব্যালটে সিল মেরে ফেলে গেছে তা আমাদের জানা নেই।

 

জানতে চাইলে সোনারগাঁও থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটি সদস্য জাফর আহমেদ তুষার বলেন, নেতা কর্মীরা বর্তমান ফ্যাসিস্ট বিরুদ্ধে ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির পক্ষে নীরব প্রতিবাদ স্বরূপ ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে হয়তো ব্যালটে মুক্তির সিল মেরেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here