মেহজাবিনের সঙ্গে সিন্ডিকেট নিয়ে মুখ খুললেন আফরান নিশো

বিনোদন ডেস্ক- জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। অন্যদিকে একই সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। তারা একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন অনেক নাটকেই।

 

তাদের নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই তার ভক্তদের মধ্যে। গুঞ্জন রয়েছে নিশো নাকি সিন্ডিকেট করে মেহজাবিনকে নিয়ে কাজ বেশি করেন।

 

এক সাক্ষাৎকারে এমন অভিযোগের প্রসঙ্গে নিশো বলেন, এটি সত্য নয়। আমি কাউকে বেছে নিয়ে কাজ করি না। গল্পের চাহিদা থেকে আমার কাছে কাজ আসে। প্রযোজক-পরিচালক দেখেন- শিল্পীর জনপ্রিয়তা, অভিনয়ের দক্ষতা, তাদের প্রতি দর্শকের চাহিদা কেমন। কারণ, প্রযোজক কাজ করেন বাণিজ্য করার জন্য। বাণিজ্য যাদের দিয়ে হবে, তাদের নিয়েই কাজ করবেন। সেটা মেহজাবিন, তানজিন তিশা যে কেউ হতে পারে।

 

তিনি আরও বলেন, প্রযোজক ও পরিচালক ভাবেন, আমাকে আর মেহজাবিনকে দিয়ে বাণিজ্য হচ্ছে। তাছাড়া দীর্ঘদিন ধরে আমাদের কাজ পছন্দও করছেন দর্শক। সত্যি কথা কী, কার সঙ্গে কার কাজ হবে, না হবে, সেটা পরিবেশই ঠিক করে দেয়।

 

ছোট পর্দার অনেকেরই বড় পর্দায় অভিষেক ঘটেছে। প্রায় দুই বছর ধরে সিনেমার প্রস্তুতি নিচ্ছেন বলে শোনা গেলেও কোনও অগ্রগতি দেখা যায়নি নিশোর।

 

সিনেমায় কাজের ব্যাপারে এ অভিনেতা জানান, করোনার কারণে সব পরিকল্পনা এলোমেলো হয়ে গেছে। যেসব কাজ নিয়ে আলোচনা চলছিল, পিছিয়ে গেছে। তবে ওটিটির জন্য ওয়েব ফিল্ম করতে যাচ্ছি। পরে বিস্তারিত বলতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *