শাহজাদপুরে নব-নির্বাচিত এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতাকে সংবর্ধনা

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ আঃলীগের কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতাকে সংবর্ধনা দিয়েছে শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগ।

 

এই উপলক্ষ্যে শনিবার (২৭ নভেম্বর) দুপুর দেড়টায় শাহজাদপুর পৌর শহরের শক্তিপুরে প্রফেসর মেরিনা জাহান কবিতার বাসবভনে সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

শাহজাদপুর উপজেলা আঃলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম বাবলার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভার সভাপতিত্ব করেন, উপজেলা আঃলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শফি।

 

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা আঃলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শেখ আব্দুল হামিদ লাভলু, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও উপজেলা আঃলীগের সদস্য এ্যাড. আব্দুল হাই, উপজেলা আঃলীগের সহ-সভাপতি আব্দুল জব্বার, উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাক আহমেদ প্রমূখ।

 

সংবর্ধনা সভায় আগামী ২৬ ডিসেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আঃলীগের নৌকা প্রতিকের ১০জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

 

সংবর্ধনা ও আলোচনা সভায় প্রতিটি বক্তাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে কঠোর হুশিয়ারী ব্যক্ত করেন। নির্ধারিত সময়ের মধ্যে যদি বিদ্রোহী প্রার্থীরা মনোনয়ন পত্র প্রত্যাহার না করেন তাহলে তাদের বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করা হবে।

 

এসময় প্রফেসর মেরিনা জাহান কবিতা বলেন, ইউপি নির্বাচন নিয়ে যারা সমালোচনা করছেন তারা গত ৭ বছরের তথ্য জেনে তারপর সমালোচনা করবেন। গত ৭ বছর টিআর, কাবিখাসহ প্রতিটি উন্নয়ন কাজের অর্থ কোথায় গেছে সেই বিষয়টি উৎঘাটন করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানান। তিনি প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের প্রথমে জাসদ তারপর, জাতীয়পার্টি, বিএনপি এবং সবশেষে আওয়ামীলীগে যোগদানের কথা উল্লেখ করেন বলেন বাংলাদেশের এই প্রথম কোন এমপিকে অর্পিত সম্পত্তির মামলায় কাঠগড়ায় দাড়াতে হয়েছে।

 

তিনি আরো বলেন, আমাকে আপনারা সময় দেন, আমি আপনাদের স্বপ্নের সোনার শাহজাদপুর উপহার দিব ইনশাআল্লাহ।

 

এর আগে দুপুর ১টায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের মহেশপুরে পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা নবনির্বাচিত এমপি বাংলাদেশ আঃলীগের কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতাকে ফুলেল শুভেচ্ছা ও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে পৌর শহরের শক্তিপুরের বাসভবনে নিয়ে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *