Home বিনোদন অবশেষে জানা গেল ক্যাটরিনা-ভিকির বিয়ের তারিখ

অবশেষে জানা গেল ক্যাটরিনা-ভিকির বিয়ের তারিখ

0
103

বিনোদন ডেস্ক- বি-টাউনের এদিকে ওদিকে কান পাতলেই এখন শুধু বিয়ের খবর। বেশ কিছুদিন ধরেই অভিনেতা ভিকি কৌশল এবং অভিনেত্রী ক্যাটরিনা কাইফের চার হাত এক নিয়ে গুঞ্জনের শেষ নেই। তবে তাঁদের পক্ষ থেকে সম্মতি মিলছিল না একেবারেই।

 

তাদের বক্তব্য, এখনই এমন কিছু হওয়ার নয়। তবে কথায় বলে দেওয়ালেরও কান আছে। আর এবার সবকিছুই প্রকাশ্যে। বিয়ের দিন থেকে ডিজাইনারের নাম নিয়ে রাখঢাক করে আর লাভ নেই।

 

ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বরের ৯ তারিখ নাকি সাত পাঁকে বাঁধা পড়তে চলেছেন ভিকি এবং ক্যাটরিনা। সবকিছুই মোটামুটি ফাইনাল তাদের পছন্দ অনুযায়ী।

 

রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারাতে বসবে বিবাহের আসর। এবং বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার সঙ্গেই ডিসেম্বরের ৭ এবং ৮ তারিখ রয়েছে সঙ্গীত এবং মেহেন্দির অনুষ্ঠানের আয়োজন।

 

বিয়ের সঙ্গে সঙ্গে পোশাক নিয়েও গুজব কম ওঠেনি দর্শকমহলে। যথারীতি বিয়ের স্পেশাল দিনের জন্য সব্যসাচী মুখোপাধ্যায়ই তাদের ভরসা। তবে থাকছে অন্যান্য বিখ্যাত ডিজাইনারদের পোশাকও। আবু জানি– সন্দীপ খোসলা থেকে মণীশ মালহোত্রা এমনকি তালিকায় রয়েছে নিজস্ব পছন্দ গুচ্চি ড্রেসেস।

 

আপাতত, দুজনেই ব্যক্তিগত এবং পেশাদার জীবন নিয়ে বেজায় ব্যস্ত। বিয়ের আসরে উপস্থিত থাকবেন ২০০ জন অতিথি। তাদের আতিথেয়তায় যেন খামতি না থাকে সেই দিকেও দৃষ্টি তাদের। সঙ্গেই পারিপার্শ্বিক সৌন্দর্য থেকে ডেকোরেশন নিয়েও দুজনেই রয়েছেন তৎপর।

 

এদিকে ক্যাটরিনা ও ভিকির এক ঘনিষ্ঠ ব্যক্তি জানিয়েছেন, পরিবারের সদস্য ও বলিউডে তাদের কাছের বন্ধুদের নিয়েই বিয়ে সারবেন। বিয়ের সব ছবি যাতে বাইরে ছড়িয়ে না পড়ে তার জন্য বিয়ে বাড়িতে মোবাইল নিষিদ্ধ করেছেন তারা। যে ইভেন্ট ম্যানেজমেন্ট বিয়ের দায়িত্ব নিয়েছে, তাদের কাছে ক্যাট ও ভিকির কড়া নির্দেশ বিয়েতে যেন কেউই মোবাইল নিয়ে প্রবেশ করতে না পারেন। এমনকি যারা ছবি তুলবেন তারা কেউ যেন ক্যাটরিনা ও ভিকির নির্দেশ ছাড়া কোনো ছবি অন্য কাউকে হস্তান্তর না করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here