প্রস্তুতি নিচ্ছেন প্রভা!

বিনোদন ডেস্ক- সাদিয়া জাহান প্রভা; রূপের আবেদনে যেমন অনুসারীদের মগ্ন করে রাখেন, তেমনি অভিনয়ের দ্যুতিতে মুগ্ধতা ছড়ান পর্দায়। মডেলিং দিয়ে শোবিজে পথচলা শুরু করেছিলেন। এরপর অভিনয়ে থিতু হন। মাঝে ব্যক্তিগত জীবনে পার করেছেন জটিল অধ্যায়। তবে সেটা মোকাবিলা করে আবারও অভিনয়ে নিয়মিত হয়েছেন অভিনেত্রী।

 

কাজের ফাঁকে সোশ্যাল মিডিয়ায়ও সক্রিয় প্রভা। প্রতিনিয়ত ছবি পোস্ট করে অনুসারীদের মাতিয়ে রাখেন। ডুবিয়ে রাখেন তার মোহে। অবশ্য ভক্তরা তার কোনো ছবিতেই মন্তব্য করার সুযোগ পায় না। কারণ তিনি সেই অপশন বন্ধ করে রাখেন।

 

নভেম্বর রেইন পেরিয়ে শহরে এখন শীত শীত আমেজ। রাত বাড়তেই জানালায় উঁকি দেয় কুয়াশা। কাঁথা-কম্বল এখন সবার নিত্যসঙ্গী। অবশ্য শীতপোশাক পরে চলাফেরার মতো তাপমাত্রা এখনো আসেনি।

 

এই হালকা শীতে নিজেকে প্রস্তুত করছেন প্রভা। পৌষ-মাঘের শীতের জন্যই তার প্রিপারেশন। সোশ্যাল হ্যান্ডেলে একটি আকর্ষণীয় ছবি পোস্ট করে এমনটা বলেছেন অভিনেত্রী। ছবিতে তাকে দেখা যাচ্ছে, কালো টপসের সঙ্গে জিনস পরে আছেন। কাঁধের এক পাশে ঝুলছে ব্যাগ, অপর প্রান্তে খোলা চুল জায়গা করে নিয়েছে।

 

হাস্যোজ্বল ছবিটির ক্যাপশনে প্রভা লিখেছেন, ‘শীতের পূর্ব প্রস্তুতি’। আপলোডের ১৮ ঘণ্টা পর ছবিটিতে লাইকের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়ে গেছে।

 

প্রভা সম্প্রতি অভিনয় করেছেন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। যেটার নাম ‘পারফর্মার’। তাসমিয়াহ আফরিন মৌ পরিচালিত এই প্রোজেক্টে প্রভার সঙ্গে আছেন মৌটুসী বিশ্বাস। এছাড়া অভিনয়ের পাশাপাশি গানেও মনোনিবেশ করেছেন প্রভা।

 

সম্প্রতি মৌসুমী ভৌমিকের ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানটি কভার করে নিজের ইউটিউবে প্রকাশ করেছেন তিনি। ভিডিওতে মডেল হয়েছেন প্রভা নিজেই। গানটির জন্য বেশ প্রশংসাও কুড়াচ্ছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *