Home প্রধান খবর সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি রাঙ্গা, মহাসচিব এনায়েত উল্যাহ

সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি রাঙ্গা, মহাসচিব এনায়েত উল্যাহ

0
163

নজর২৪, ঢাকা- বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা ও মহাসচিব পদে খন্দকার এনায়েত উল্যাহ নির্বাচিত হয়েছেন। তারা আগের কমিটিতেও একই পদে ছিলেন।

 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে সংগঠনটির দ্বিবার্ষিক সাধারণ সভা ও কাউন্সিলে নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন মসিউর রহমান রাঙ্গা।

 

সভায় দেশের সব জেলা থেকে আসা প্রায় ৭০০ জন কাউন্সিলর ও ডেলিগেট উপস্থিত ছিলেন। সভার প্রথম অধিবেশনে সাংগঠনিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। দ্বিতীয় অধিবেশনে সমিতির দ্বিবার্ষিক নির্বাচন (২০২১-২৩) হয়।

 

অধিবেশনে সর্বসম্মতিক্রমে সভাপতি পদে মসিউর রহমান রাঙ্গা এবং মহাসচিব পদে খন্দকার এনায়েত উল্যাহ নির্বাচিত হন। এর পাশাপাশি সমিতির গঠনতন্ত্র মোতাবেক ১২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়।

 

রংপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য রাঙ্গাঁ জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য। অন্যদিকে এনায়েত উল্যাহ আওয়ামী লীগের যুক্ত। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here