নৌকার স্বতঃস্ফূর্ত প্রচারণায় নাগরপুর উপজেলা ছাত্রলীগ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ১১টি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীদের পক্ষে স্বতঃস্ফূর্ত প্রচার-প্রচারণা চালাচ্ছে নাগরপুর উপজেলা ছাত্রলীগ।

 

আজ (২৫ নভেম্বর) উপজেলা ছাত্রলীগ কর্তৃক নাগরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো: কুদরত আলীর নির্বাচনী প্রচার-প্রচারণা করা হয়। পুরো সদর বাজার এলাকায় নির্বাচনী লিফলেট বিলির মাধ্যমে ও আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কার্য ও পরিকল্পনা তুলে ধরে উপজেলা ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মী বৃন্দরা এ প্রচার-প্রচারণায় অংশ নেয়।

 

উপজেলা ছাত্রলীগ সভাপতি আজিম হোসেন রতন বলেন, আমরা ছাত্রলীগ পুরো ১১ টি ইউনিয়নে নৌকার পক্ষে ভোট চাচ্ছি। তারই অংশ হিসেবে আজ নাগরপুর সদর এলাকায় নৌকা প্রার্থী মো: কুদরত আলীর পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা করেছি। ইনশাআল্লাহ আগামী ২৮ নভেম্বর নাগরপুরের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করবে।

 

একই প্রসঙ্গে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো: সজিব মিয়া জানায়, আমরা ছাত্রলীগ ঐক্যবদ্ধ ভাবে নৌকাকে বিজয় করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ২৮ নভেম্বর ইনশাআল্লাহ ১১টি ইউনিয়নে নৌকার বিজয় হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *