Home বিনোদন বিয়ে ছাড়াই মা হতে চান স্বরা ভাস্কর!

বিয়ে ছাড়াই মা হতে চান স্বরা ভাস্কর!

0
113

বিনোদন ডেস্ক- বলিউডের আলোচিত অভিনেত্রী স্বরা ভাস্কর। অভিনয়ের পাশাপাশি সামাজিক বিভিন্ন ইস্যুতে সরব হওয়ায় নিয়মিত সংবাদের শিরোনাম হন তিনি।

 

এবার ভিন্ন একটি কারণে আলোচনায় এসেছেন তিনি। অবিবাহিত এ অভিনেত্রী জানিয়েছেন, সন্তান দত্তক নিতে যাচ্ছেন তিনি।

 

স্বরা জানান, দিওয়ালি উৎসবের দিন তিনি কাটিয়েছিলেন অ্যাডপশন সেন্টারের শিশুদের সঙ্গে। ইতোমধ্যে সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথরিটির কাছে আবেদনও করেছেন দত্তক নিতে।

 

কিন্তু একজন অভিনেত্রী, উপরন্তু অবিবাহিত হয়ে হঠাৎ করে এহেন সিদ্ধান্ত নেওয়ার নেপথ্যে কী কারণ? সেই প্রশ্ন যখন স্বরার কাছে ছুঁড়ে দেওয়া হলো, তখন ভারতীয় গণমাধ্যমকে জানালেন, আমি সবসময়েই একটা পরিবার, সন্তান চেয়ে এসেছি। পরে বুঝলাম, দত্তক নিলে এই দুটো ইচ্ছেই পূরণ হবে। ভাগ্যবান যে আমাদের দেশের রাজ্যেগুলোতে একজন অবিবাহিতা নারীর শিশু দত্তক নেওয়ার অধিকার রয়েছে।

 

স্বরা জানান, আমি নিজে এরকম একাধিক দম্পতির সঙ্গে কথা বলেছি, যাঁরা সন্তান দত্তক নিয়েছেন। আবার এহেন অনেক দত্তক সন্তানকেই দেখেছি, যাঁদেরকে কোন পরিবার হয়তো শৈশবেই দত্তক নিয়েছিল, তাঁরা রীতিমতো এখন প্রাপ্তবয়স্ক। আর ব্যক্তিগত জীবনে এই সিদ্ধান্ত নেওয়ার আগে প্রচুর পড়াশোনাও করেছি। কোন কোন পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয় কিংবা কীরকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়।

 

পাশাপাশি অভিনেত্রী এও জানান যে, সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথারিটির অনেকেই দত্তক নেওয়ার বিষয়ে তাঁকে সাহায্য করেছেন। অনেক আলোচনার পর যখন নিজে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, তারপর মা-বাবাকে জানিয়েছেন। তাঁরাও রাজি। “হ্যাঁ, হয়তো আমাকে আরও তিন বছর অপেক্ষা করতে হতে পারে, কিন্তু জীবনের এই নতুন পথচলা নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। অপেক্ষা করছি কবে মা ডাক শুনব”, বলছেন স্বরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here