পরীমণিকে নিয়ে জানুয়ারিতে মাঠে নামবেন অরণ্য আনোয়ার

বিনোদন ডেস্ক- ধারাবাহিক নাটক পরিচালনায় পরিচিতি পাওয়া অরণ্য আনোয়ার এবারই প্রথম ‘মা’ নামে একটি সিনেমা পরিচালনা করছেন। দুই যুগের ক্যারিয়ারে তার বানানো বহু নাটক থেকে উঠে এসেছেন আজকের জনপ্রিয় অনেক তারকা।

 

হুমায়ূন আহমেদ পরবর্তী মাহফুজ আহমেদ যেসব নির্মাতার নাটকে কাজ করে দর্শকপ্রিয়তা পেয়েছিলেন তাদের মধ্যে অন্যতম অরণ্য আনোয়ার।

 

গত ২৯ অক্টোবর থেকে ঢাকার অদূরে গাজীপুরের কাপাশিয়াতে শুরু হয়েছে অরণ্য আয়োনার পরিচালিত ‘মা’ ছবির শুটিং। ছবিটিতে মূখ্য চরিত্রে অভিনয় করবেন আলোচিত অভিনেত্রী পরীমণি। কিন্তু তাকে ছাড়াই প্রথম লটের শুটিং শুরু হয় বলে জানালেন পরিচালক।

 

জানা গেছে, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত পরীমণির কোনও শিডিউল ফাঁকে নেই। তাই জানুয়ারি থেকে পরীমণিকে নিয়ে মাঠে নামবেন অরণ্য আনোয়ার।

 

পরিচালক জানান, সিনেমার গল্পে মা হবেন পরীমণি! সাত মাসের মাথায় আয়োজন হবে ‘সাধ’ বা ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠান। আর সেই আয়োজনকে ঘিরে নবজাতককে স্বাগতম জানাতে সম্প্রতি তৈরি হয়েছে গান। মূলত এই গানটির মধ্য দিয়েই সিনেমার গল্পে নেমে আসবে ভয়াল ট্র্যা জে ডি।

 

বিশেষ সেই গানে কণ্ঠ দিয়েছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। মাহী ফ্লোরার কথায় গানটির সুর করেছেন যৌথভাবে মাহাদী ও মুন্তাসির। সংগীতায়োজন করেছেন মুন্তাসির তুষার।

 

‘মা’ প্রযোজনা করছেন যৌথভাবে প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া ও অরণ্য আনোয়ার। এতে আরও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, সাজু খাদেম, ফারজানা ছবি, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *