Home ফিচার ১০ দাবি জানিয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

১০ দাবি জানিয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

0
104

নজর২৪, ঢাকা- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় রাজধানীর গুলিস্তানে নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের নিহতের বিচার চেয়ে আন্দোলনে নামা শিক্ষার্থীরা ১০ দফা দাবি দিয়েছে। দাবিগুলো মানতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে তারা। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ফের সড়কে নামার ঘোষণা দিয়েছেন তারা।

 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর পৌনে ২টা নাগাদ তারা তাদের দাবি জানিয়ে গুলিস্তান ও মতিঝিলের সড়ক ছেড়ে চলে যান। তবে দীর্ঘ সময় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখায় ওইসব এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়েছে।

 

গুলিস্তান জিরো পয়েন্টে শিক্ষার্থীরা তাদের ১০টি দাবি ঘোষণা করেন। তাদের দাবিগুলো হলো:

 

০১. যথাযথ তদন্ত করে নাঈমের ‘হত্যাকারীদের’ সর্বোচ্চ শাস্তি প্রদান।

০২. জেলাশহরের বিভিন্ন রুটে শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু।

 

০৩. স্কুল-কলেজের সামনে হর্ন ও ওভারস্পিডিং-এর জন্য স্টুডেন্ট ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনের কাছে জরিমানা অধিকার হস্তান্তর করা।

০৪. সকল ছাত্রদের জন্য হাফ পাশ নিশ্চিতকরণ।

 

০৫. প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে একাধিক স্পিড ব্রেকার নির্মাণ।

০৬. শহরের প্রত্যকটি অচল ট্রাফিক লাইটের সংস্কার এবং সঠিক ব্যবহার করা।

 

০৭. ট্রাফিক আইনের সঠিক প্রয়োগ।

০৮. জেব্রা ক্রসিংয়ের পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিতকরণ।

 

০৯. চলন্ত বাসে যাত্রী উঠানামা করালে প্রত্যেক বাসকে আইনের আওতায় আনা।

১০. সর্বোপরি নিরাপদ সড়ক আইনের যথাযথ বাস্তবায়ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here