ফরিদপুরে এমপি নিক্সনকে কেন্দ্র করে সমাবেশ: ১৪৪ ধারা জারি

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে ১৪৪ ধারা জারি করে উপজেলা সদরের এক কিলোমিটার এলাকার মধ্যে কোনো প্রকার সভা-সমাবেশ বা জমায়েতের উপর নি’ষে’ধাজ্ঞা জারি করা হয়েছে।

 

আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা হতে আগামীকাল রবিবার সকাল ৯টা পর্যন্ত এ নি’ষে’ধা’জ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর প’ক্ষে-বি’পক্ষে দু’টি গ্রু’প আজ শনিবার সকাল ১০টার দিকে পাশাপাশি দু’টি স্থানে সমাবেশ ডাক দেয়ায় স্থানীয় প্রশাসন এ ব্য’ব’স্থা নেয়।

 

সদরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার সত্যতা নিশ্চিত করে বলেন, যেকোনো প্রকার অনভি’প্রেত পরি-স্থিতি রোধ করতে সদরপুর উপজেলা সদরের ১ কিলোমিটার স্থানজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কাউকে এই সীমানার মধ্যে সভা সমাবেশ বা জমায়েত করতে দেয়া হবে না।

 

সদরপুরের উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বি’রু’দ্ধে চরম মিথ্যা’চার ও মাম’লা দায়েরের প্রতি’বাদে সদরপুর স্টেডিয়ামে স্থানীয় জনসাধারণের উদ্যো’গে শনিবার সকালে এক সমাবেশের আয়োজন করা হয়। আমরা শান্তি’পূ’র্ণ সমাবেশ অনুষ্ঠানের সব প্রস্তুতি গ্রহণ করেছি।

 

যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সায়েদিদ গামাল লিপু সাংবাদিকদের জানান, স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর গ্রেপ্তার ও বি’চার দা’বিতে উপজেলা আওয়ামী লীগ কর্তৃক সদরপুর স্টেডিয়ামে শনিবার সকালে এক বিক্ষো’ভ সমাবেশের ডা’ক দেয়া হয়।

 

প্রসঙ্গত, গত ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলা পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে সংসদ সদস্য নিক্সন চৌধুরী জেলা প্রশাসকের সঙ্গে অশো’ভন আচরণ করেন এবং চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করে প্রকাশের অনুপযোগী ভাষায় গা’লি’গা’লা’জ, ভ’য়ী’তি প্রদ’র্শন ও হু’ম’কি দেন বলে অভি’যো’গ ওঠে।

 

ওই ঘটনায় গতকাল শুক্রবার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম বাদী হয়ে সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে চরভদ্রাসন থানায় মা’ম’লা দা’য়ের করেছেন। এ ঘটনার প’ক্ষে বি’প’ক্ষে ফুঁ’সে উঠেছে ওই নির্বাচনী জনপদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *