Home খেলাধুলা বালিশ বুকে জড়িয়েই চট্টগ্রামে গেলেন পাকিস্তানের রিজওয়ান

বালিশ বুকে জড়িয়েই চট্টগ্রামে গেলেন পাকিস্তানের রিজওয়ান

0
129

স্পোর্টস আপডেট ডেস্ক- ইতোমধ্যে বালিশ নিয়ে বেশ আলোচিত হয়েছেন পাকিস্তানের ব্যাটসম্যান রিজওয়ান। দুই টেস্ট সিরিজের প্রথম টেস্ট খেলতে আজ চট্টগ্রামে পৌঁছেছে পাকিস্তান টিম। যথারীতি রিজওয়ানের সঙ্গে তার সেই সাদা রঙের বালিশটিরও দেখা মিললো।

 

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেল ৫টায় চট্টগ্রাম রেডিসন ব্লু বে ভিউতে পাকিস্তান টিমকে বহনকারী বাসটি এসে থামে। একে একে নেমে আসতে থাকেন পাকিস্তান টিমের ক্রিকেটার ও কর্মকর্তারা। সেসময় বালিশ বুকে জড়িয়ে নেমে আসেন রিজওয়ানও।

 

রেডিসনের মূলফটকে বাস থেকে নেমে প্রায় ২০০ গজ হেঁটে রেডিসনের লবিতে প্রবেশ করেন ক্রিকেটাররা। পুরোটা সময় রিজওয়ানের বুকে জড়ানো ছিলো তার প্রিয় সাদা বালিশটি।

 

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সূত্রে জানা যায়, রিজওয়ান বালিশটি নিজ বাড়ি থেকেই নিয়ে এসেছিলেন। এটি নিয়ে বিশ্বকাপ খেলতে দুবাই যান। দুবাই থেকে বাংলাদেশে আসেন সেই বালিশ বুকে জড়িয়েই।

 

পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, রিজওয়ানের বালিশ বহনের ঘটনা নতুন কিছু নয়। শুধু বাংলাদেশ সফরেই নয়, এর আগে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ সফরেও নিজের প্রিয় বালিশ সঙ্গে করে নিয়ে গেছেন রিজওয়ান।

 

এছাড়া পাকিস্তান ক্রিকেট টিম সূত্রে জানা গেছে, রিজওয়ানের সব জায়গায় বালিশ নিয়ে ঘুরে বেড়ানোর কারণ হলো, সে অন্য কোনো বালিশে স্বস্তিতে ঘুমাতে পারে না। এ জিনিসটা তার জন্য নতুন কিছু নয়। এমনকি দেশের মধ্যে খেলা হলেও সে সঙ্গে নিজের বালিশ নিয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here