নাগরপুরে ইউপি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা

নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি: টাংগাইলের নাগরপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন- ২০২১ উপলক্ষে প্রার্থীদের সাথে আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৩ নভেম্বর) নাগরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তন এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান এর সভাপতিত্বে এবং মোঃ ফুয়াদ হোসেন এর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাংগাইল জেলা প্রশাসক ডঃ মোঃ আতাউল গনি।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, কোম্পানি কমান্ডার (র‍্যাব ১২) আব্দুল্লাহ আল-মামুন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার এএইচএম কামরুল হাসান ও উপজেলা কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন সহ সকল ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউপি সদস্য প্রার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *