এখন করলে নতুন কিছু করব: ববি

বিনোদন ডেস্ক- দুই বছর হলো নতুন কোনো ছবিতে অভিনয় করেননি ইয়ামিন হক ববি। বেশ কিছু ছবির কথা চললেও শেষ পর্যন্ত করেননি। এর মধ্যে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ববস্টার থেকে ছবি নির্মাণের কথা থাকলেও শুরু করতে পারেননি ‘বিজলী’ তারকা। অবশেষে বিরতি ভাঙছে ববির।

 

এখন থেকে নিয়মিত অভিনয় করে যেতে চান। সম্প্রতি এক জাতীয় দৈনিককে বললেন, ‘আমার দুইটা পরিবার। একটা আমার আপনজন, যারা অস্ট্রেলিয়ায় থাকে। আরেকটা চলচ্চিত্র পরিবার। মনে হলো পরিবার থেকে অনেক দূরে ছিলাম। ক্যামেরার সামনেই নিজেকে খুঁজে পাই।’

 

ববি ফিরেছেন ‘ময়ূরাক্ষী’ সিনেমায়। এটি পরিচালনা করছেন রাশীদ পলাশ। কেন এই বিরতি? এ প্রসঙ্গে ববি বলেন, ‘প্রথমত, করোনার জন্য শুটিংয়ে অংশ নিইনি। চারপাশের মৃত্যু, আক্রান্ত মানুষ দেখে কষ্ট লাগত। সাহস পেতাম না। তা ছাড়া এর মাঝে যে প্রস্তাবগুলো পেয়েছি, সবই গতানুগতিক চরিত্র। যে গল্পগুলো আমাকে টানবে না। একই চরিত্রে বারবার আর অভিনয় করব না। এখন করলে নতুন কিছু করব। কারণ, এখন কাজের ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে। দর্শকের রুচির পরিবর্তন হচ্ছে। এই জন্য বাস্তবসম্মত গল্পে এখন অভিনয় করতে চাই।’

 

জানা গেছে, ছবিতে ববি ঢালিউডের একজন নায়িকার চরিত্রে অভিনয় করছেন। তবে গল্পটি কল্পনা মিশ্রিত। ‘নায়িকা চরিত্রে আমার গল্পটা দর্শকদের কাছে একটু বেশি বেশি মনে হতে পারে। সিনেমার গল্পে নিজেকে নতুন লুকে হাজির করেছি। আমি ধূম পান করি না। কিন্তু সিনেমায় ধূম পান করতে হচ্ছে। আমার উচ্চতা ফোবিয়া আছে। সিনেমার জন্য উচ্চতায় উঠতে হবে।’

 

ববি এর আগে সর্বশেষ ‘বেপরোয়া’ সিনেমায় অভিনয় করেছিলেন।

 

‘ময়ূরাক্ষী’ সিনেমাটি পরিচালনা করেছেন রাশীদ পলাশ। তিনি বলেন, ‘সম্প্রতি আমরা শুটিং শুরু করেছি। কিছু দৃশ্যের শুটিং করেছি। একই সঙ্গে লুক সেট করেছি। আমরা একজন চিত্রনায়িকার গল্প তুলে ধরছি। যে চরিত্রে অভিনয় করেছেন ববি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *