কুকুরের ক্রিকেট খেলা দেখে অবাক শচীন, ভিডিও ভাইরাল

dog n

স্পোর্টস আপডেট ডেস্ক- অনুগত ও বিস্বস্ত প্রাণী হিসেবে কুকুরের সুখ্যাতি আছে। গোয়েন্দাগিরি, মূল্যবান সম্পদ পাহাড়া দেওয়া কিংবা মালিকের অসুস্থতায় পাশে থাকাসহ অনেক মানবিক কাহিনি আমরা পেয়েছি কুকুরের কাছ থেকে। এবার এলো সম্পূর্ণ ভিন্নধর্মী এক খবর।

 

দক্ষতার সঙ্গে ক্রিকেট খেলছে কুকুর। তা-ও উইকেটরক্ষকের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্বাভাবিকভাবেই মজার এ ভিডিওটি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। নজর কেড়েছে ক্রিকেটবোদ্ধাদেরও।

 

সেই ভিডিওতে দেখা যায়, তিনটি বাচ্চার সঙ্গে সেই কুকুরটি অবলীলায় খেলছে ক্রিকেট। কখনো উইকেটের পেছনে পাহাড়া দিচ্ছে, কখনোবা ফিল্ডিংয়ে সাহায্য করছে। কুকুরের এমন কীর্তি অবাক করে দিয়েছে ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে।

 

সম্প্রতি এক বন্ধু ভিডিওটি দেখিয়েছেন শচীনকে। সেটা দেখা মাত্রই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘এক বন্ধুর কাছ থেকে এটা পেলাম এবং আমাকে বলতেই হবে, বল ধরার দারুণ দক্ষতাই আছে এর আছে। আমরা ক্রিকেটে উইকেট-রক্ষক, ফিল্ডার এবং অলরাউন্ডার দেখেছি, কিন্তু আপনি এর কী নাম দেবেন?’

 

ক্রিকেট ছেড়ে এখন শচীন আছেন অখণ্ড অবসরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই দারুণ সরব তিনি। তার টুইটারে আপডেট আসে নিয়মিতই, সেটা নিজের জীবনের কোনো ঘটনা হোক, কিংবা ক্রিকেট নিয়ে। এই তো কিছুদিন আগে বাংলাদেশের এক শিশুকে নিয়ে পোস্ট করেছিলেন ভারতীয় এই কিংবদন্তি। তা নিয়েও আলোচনা কম হয়নি তখন। এবার টেন্ডুলকার নিজের অ্যাকাউন্টে শেয়ার দিলেন এই কুকুরের ভিডিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *