Home বিনোদন তৃতীয় বিয়ের গুঞ্জন: অবশেষে মুখ খুললেন আমির খান

তৃতীয় বিয়ের গুঞ্জন: অবশেষে মুখ খুললেন আমির খান

0
104

বিনোদন ডেস্ক- সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে খবর ছাপা হয়েছে যে, বলিউড অভিনেতা আমির খান তৃতীয় বিয়ে করতে চলেছেন। আর সেটা তার মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘লাল সিং চাড্ডা’ রিলিজের পরই করবেন।

 

পাত্রীর নাম হিসেবে গুঞ্জন উঠেছিল, দঙ্গল সিনেমায় আমিরের কন্যা চরিত্রে অভিনয় করা ফাতিমা সানা শেখ। তবে নতুন খবর হলো, আমির খানের বিয়ের গুঞ্জনের খবরটি সত্য নয়।

 

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমির খানের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছেন যে, বলিউড অভিনেতার তৃতীয় বিয়ের গুঞ্জনের কোনো সত্যতা নেই। এবং যেসব খবর ছড়িয়েছে সেগুলো মিথ্যা নিউজ।

 

এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, তৃতীয় বিয়ের খবরটি একেবারেই মিথ্যা, সেটি জানিয়েছেন আমির নিজেই। গোপন সূত্রে খবর, আমির বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যা এবং লোকমুখে রটানো বলেই জানিয়েছেন। সঙ্গে ভীষণভাবে অবাক তিনি।

 

এ গুজবের পর থেকেই অভিনেত্রী ফাতিমা সানাকে নানা ধরনের কটু কথা থেকে কুরুচিকর মন্তব্য অনেক কিছুই শুনতে হয়েছে। তিনি এমনও জানান, ঘটনার সত্য-মিথ্যা না জেনেই মানুষ তার সম্পর্কে অহেতুক খারাপ কথা বলছে। আর যারা নতুন করে জানছেন তাদের চোখে খারাপ হয়ে যাচ্ছেন ফাতিমা।

 

তিনি বলেন, আমাকে জিজ্ঞেস করলেই সঠিক তথ্য আমি দিতে পারি, অযথা কারও জীবন নিয়ে গুজব ছড়ানো কোনো মহান কাজ নয়।

 

লাল সিং চাড্ডা সিনেমার পরই নাকি বিয়ের কথা প্রকাশ্যে আনার কথা আমির খানের। এবার যখন সম্পূর্ণ বিষয়টি তিনি অস্বীকার করেছেন, তখন আর গুজবের কোনো সুযোগই নেই।

 

আমির খানের দ্বিতীয় স্ত্রী ছিলেন কিরণ রাও। তিনি নিজেও একজন পরিচালক ও প্রযোজক। আমিরের সঙ্গে দীর্ঘদিন ধরেই সিনেমার পেছনের মানুষ হয়ে কাজ করতেন তিনি।

 

২০০৫ সালে বিয়ে হয় আমির-কিরণের। তাদের বিয়েবিচ্ছেদ হয় গত আগস্ট মাসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here