বিচ্ছেদ গুঞ্জন: অবশেষে জল্পনার অবসান ঘটালেন শিল্পা নিজেই

বিনোদন ডেস্ক- প র্নোকা ণ্ডের পর ভেঙে যাবে তাদের দাম্পত্য, আলাদা হয়ে যাবেন শিল্পা-রাজ, এমন ধারণায় মুখর ছিল বলিউড। তবে সেসব ধারণা, জল্পনার অবসান ঘটালেন শিল্পা নিজেই।

 

১২তম বিবাহবার্ষিকীতে অভিনেত্রী খোলা চিঠি লিখেছেন স্বামীকে। সেখানে নিজের অবস্থান পরিষ্কার করেছেন শিল্পা।

 

ইনস্টাগ্রামে বিয়ের একাধিক ছবি পোস্ট করেছেন শিল্পা। লিখলেন, ‘এই দিনে ১২ বছর আগে আমরা একে অপরকে কথা দিয়েছিলাম। ভালো সময়ে সঙ্গে থাকার, কঠিন সময়ে পাশে থাকার, ভালোবাসায় ভরসা রাখার প্রতিশ্রুতি দিয়েছিলাম একে-অপরকে। ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখেছিলাম। ১২ বছর কেটে গেছে। আর দিন গুনছি না। শুভ বিবাহবার্ষিকী, কুকি।’

 

শিল্পার এই পোস্টের পর সন্দেহের অবকাশ নেই যে, তারা একসঙ্গেই থাকছেন। আগামীর দিনগুলোও ভালোবেসে এক ছাদের নিচে কাটাতে চান।

 

অবশ্য কিছু দিন আগেও তাদেরকে একসঙ্গে দেখা গিয়েছিল হিমাচলের একটি মন্দিরে। ধারণা করা হয়, বিশেষ কোনো উদ্দেশ্যে পূজা দিতে গিয়েছিলেন তারা। তখন রাজের হাত ধরেই মন্দির থেকে বের হতে দেখা যায় শিল্পাকে।

 

উল্লেখ্য, গত ১৯ জুলাই প র্ন বানানো এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। ‘হটশটস’ ও ‘বলিফেম’ নামের দুটি অ্যাপ তৈরি করে সেগুলোতে প র্নভি ডিও প্রচার করতেন তিনি। কেবল তিনি নন, তার সঙ্গে যুক্ত প্রায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছিল। গত ২১ সেপ্টেম্বর তিনি কারাগার থেকে জামিনে মুক্ত হন।

 

২০০৯ সালের ফেব্রুয়ারিতে শিল্পা আর রাজের বাগদান হয়েছিল। আর সেই বছরের নভেম্বরে একে অপরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন। তাঁদের দুই সন্তান ভিয়ান আর সমিশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *