Home বিনোদন এবার নতুন সিনেমার ঘোষণা দিলেন বাঁধন

এবার নতুন সিনেমার ঘোষণা দিলেন বাঁধন

0
161

বিনোদন ডেস্ক- রেহানা মরিয়ম নূর সিনেমার রেশ কাটতে না কাটতেই নতুন সিনেমায় কাজ করতে যাচ্ছেন অভিনেত্রী বাঁধন। সিনেমার নাম ‘আ ব্লেসড ম্যান’।

 

অ্যাপল বক্সের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করবেন সাদিক মাহমুদ। এর আগে তিনি দ্য লাস্ট ঠাকুর নামের একটি সিনেমা নির্মাণ করেছেন। বাঁধনকে নিয়ে দ্বিতীয় সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন সাদিক।

 

রোববার (২১ নভেম্বর) রাতে এসব তথ্য নিজেই বাঁধন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে জানিয়েছেন।

 

ভিডিও বার্তায় বাঁধন বলেন, “গল্পটি আমার দারুণ লেগেছে। তবে সবচেয়ে ভালো লেগেছে আমার চরিত্রটি। তাই আমি চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করছি।”

 

রেহানা মরিয়ম নূর চলচ্চিত্রের মাধ্যমে লাক্স তারকা বাঁধন তার ক্যারিয়ারকে নতুন মাত্রায় পৌঁছে দিতে চান। তাই, ইতিমধ্যেই তিনি কাজ করেছেন টলিউডের সৃজিত মুখার্জী সিরিজ কিংবা বলিউডের বিশাল ভরদ্বাজের সঙ্গে।

 

তবে, ‘অ্যা ব্লেসড ম্যান’ চলচ্চিত্রটির জন্য নিজেকে বিশেষভাবে বদলে নিতে হচ্ছে বাঁধনকে। কমাতে হচ্ছে ওজন। অনেকের প্রশ্নের সম্মুখীনও হতে হচ্ছে তাকে এ নিয়ে। অবশেষে বাঁধন জানালেন তার শুকিয়ে যাওয়ার কারন। বাঁধন বলেন, “অনেকেই আমাকে প্রশ্নটি করছে। উত্তর হলো এ চলচ্চিত্রটির জন্যই আমি আমার ওজন কমিয়ে ফেলছি। আরও কমাতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন।”

 

২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারের মাধ্যমে জীবনে নতুন বাঁকের সূচনা হয় বাঁধনের। তারপর থেকেই ছোটপর্দায় একটানা অভিনয় করেন। মাঝে ব্যাক্তি জীবনের নানা উত্থান পতনের পর আবার স্বমহিমায় ফিরেছেন রঙিন দুনিয়ায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here