মীরসরাইয়ে দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে আওয়ামীলীগ নেতাকে পদ থেকে অব্যাহতি

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: দলীয় শৃংখলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্নের অভিযোগে মীরসরাই উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. কামরুল হোসেনকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

রবিবার (২১ নভেম্বর) উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়ার সম্মতিতে দপ্তর সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

 

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর করেরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন ভোট কেন্দ্রে ভোটার কার্যক্রমে বাধা প্রদান করেছেন এই মর্মে নির্বাচনী কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা করেরহাট ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা এ.জেড.এম শহীদুল ইসলাম বাদী হয়ে মোঃ কামরুল হোসেনকে এক নং আসামী করে ১৫ জনের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে দল ও সরকারের বিরুদ্ধে যে বক্তব্য প্রদান করেছেন তা দলীয় শৃঙ্খলা ও সংগঠন পরিপন্থী। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করার কারনে উপজেলা আওয়ামী লীগের বর্তমান কার্যকরী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

এ ব্যাপারে দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া কামরুল হোসেন জানান, দল যে সিদ্ধান্ত নিয়েছে আমি তা মেনে নিয়েছি। এ বিষয়ে আমার কোন অনুরাগ বা অভিযোগ কোনটাই নেই। দলের নীতি নির্ধারক বৃন্দের সিদ্ধান্ত অবশ্যই সংগঠন এর ভালোর জন্যই নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *