বিনামূল্যে ৫০ তম রক্তদান করলেন কলেজ শিক্ষক আলমাছ আনছারী

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: বিনামূল্যে ৫০তম বার বিনামূল্যে রক্তদান করেছেন আলমাছ আনছারী (৪১) নামের একজন কলেজ শিক্ষক।

 

আলমাছ আনছারী সিরাজগঞ্জের শাহজাদপরের দ্বারিয়াপুর চৌধুরীপাড়ার মৃত আলহাজ্ব শাহজাহান আলীর ছেলে ও মহিলা ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক।

 

শনিবার (২০ নভেম্বর) বেলা ১১টায় শাহজাদপুর পৌরশহরের ডাকবাংলোপাড়ার মা ও শিশু কেয়ার হাসপাতালে থ্যালাসেমিয়া আক্রান্ত হোসেন আলী (৩৫) নামের একজন যুবকে বিনামূল্যে রক্তদানের মাধ্যমে তিনি তার বিনামূল্যে ৫০ তম ব্যাগ রক্তদান পূর্ণ করেন।

 

আলমাছ আনছারী বলেন, আমি ২০০১ সাল থেকে বিনামূল্যে রক্তদান শুরু করেছি। রক্তদানের বিষয়টি সামাজিক সংগঠন সার্কেল শাহজাদপুরের পক্ষ থেকে পরিচালনা করা হয়েছে। এখন পর্যন্ত মোট ৫০ তম বার আমি রক্তদান করলাম, বেশির ভাগই থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীকে দেওয়া হয়েছে।

 

তিনি আরো বলেন, রক্তদান করলে শারীরিক কোন ক্ষতি হয়না বরং সুস্থ্য থাকা যায়। বাংলাদেশে প্রচুর পরিমাণে থ্যালাসেমিয়া রোগীর রয়েছে তাই তিনি সবাইকে নিয়মিত রক্তদানে এগিয়ে আসার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *