এমন কাউকে এখনো খুঁজে পাইনি, যাকে বিয়ে করব : প্রভা

বিনোদন ডেস্ক- ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।ব্যক্তিগত কারণে সমালোচনায় থাকলেও, নিয়মিত নিজের কাজের মাধ্যমে বাজিমাত করছেন তিনি।ব্যক্তিগত জীবনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও বেশি দিন তাঁর বিয়ে টেকেনি।তবে সম্প্রতি দেশের কয়েকটি গণমাধ্যমে প্রভা বাগদান সম্পন্ন হয়েছে এমন সংবাদ প্রকাশ হয়েছে। কিন্তু বিষয়টি সম্পন্ন অস্বীকার করেছেন অভিনেত্রী প্রভা।

 

বিষয়টি নিয়ে প্রভার সঙ্গে যোগাযোগ করা হলে। তিনি বলেন, জীবন এমন কাউকে এখনো খুজে পাইনি। যাকে নিয়ে নতুন করে জীবন শুরু করতে পারি। যেসকল সংবাদ মাধ্যম আমরা বাগানের সংবাদ প্রকাশ করেছেন।আসলেই সেটা সত্য নয়। আমি বিয়ে করলে সবাইকে জানিয়ে করবো।

 

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় জীবনে রাজীব নামের এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন প্রভা। তাদের বাগদানও হয়েছিল বলে জানা যায়। কিন্তু পরবর্তীতে ২০১০ সালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেন প্রভা। এরপরই রাজীবের সঙ্গে প্রভার একটি স্ক্যান্ডাল ছড়িয়ে পড়ে। যার কারণে এক বছর না যেতেই অপূর্বর সঙ্গে তার সংসার ভেঙে যায়।

 

২০১১ সালে মাহমুদ শান্ত নামের এক ব্যক্তিকে বিয়ে করেন প্রভা। সেই সংসার টিকেছিল ২০১৪ সাল পর্যন্ত। এরপর থেকে আর প্রেম-বিয়ের গলিতে পা রাখেননি অভিনেত্রী। নিজেকে সামলে কাজেই মনোযোগী হন।

 

সম্প্রতি গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন প্রভা। মৌসুমী ভৌমিকের গাওয়া ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানটি কভার করে প্রশংসা কুড়িয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *