Home বিনোদন কী পরিমাণ কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না : শান্ত

কী পরিমাণ কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না : শান্ত

0
150

বিনোদন ডেস্ক- কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। বাংলাদেশের ‘পিয়া রে’ সিনেমায় অভিনয় করছেন। এই ছবির শুটিংয়ে অংশ নিতে গত সেপ্টেম্বরে চাঁদপুরে এসেছিলেন। আবারও ছুটে এলেন তিনি। এবার অংশ নেবেন ছবিটির শেষ লটের শুটিংয়ে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন শাপলা মিডিয়ার হেড অব প্রোডাকশন অপূর্ব রায়। তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার (১৮ নভেম্বর) কলকাতা থেকে ঢাকায় বিমানে আসেন কৌশানী। এরপর বিমানবন্দর থেকে সরাসরি চাঁদপুর যান।

 

শুক্রবার (১৯ নভেম্বর) থেকে তিনি শুটিংয়ে অংশ নিচ্ছেন। পূজন মজুমদারের ‘পিয়া রে’ সিনেমায় কৌশানীর বিপরীতে অভিনয় করছেন শান্ত খান। কৌশানী ছাড়াও কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখার্জিও অভিনয় করছেন এতে।

 

সিনেমায় রাখালের ভূমিকায় অভিনয় করেছেন শান্ত খান। তার চরিত্রের নাম নূরু। চরিত্রটি প্রসঙ্গে শান্ত বলেন, ‘পরিচালক যেভাবে বলছেন সেভাবেই কাজ করছি। কী পরিমানে কষ্ট করতে হচ্ছে বলে বোঝাতে পারবো না। বাস্তবে আমি চেয়ারম্যানের ছেলে। কিন্তু সিনেমাতে ঠিক উল্টো। চেয়ারম্যানের মেয়ের সঙ্গে রাখালের বিভিন্ন ঘটনা ঘটবে। এরমধ্যেই টুইস্ট ও রিভেঞ্জ আছে।’

 

নিজের চরিত্রটি প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘চেয়ারম্যানের মেয়ের চরিত্রে অভিনয় করছি আমি। আমার চরিত্রের নাম পিয়া। মেয়েটি পড়াশোনায় মোটেই ভালো না, কোনো সময় পাশই করে না।’

 

‘প্রিয়া রে’ সিনেমাটি পূজন মজুমদারের প্রথম সিনেমা। এর আগে গ্যাংস্টার রিটার্নস, ওয়ার্নিং, মেন্টাল, বসগিরি, শাহেনশাহসহ নয়টি সিনেমার সহকারী পরিচালক হিসেবে কাজ করেন তিনি। সবকিছু ঠিক থাকলে আসছে ভালোবাসা দিবসে মুক্তি পাবে সিনেমাটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here