কলকাতার নন্দনে ইন্দ্রনীল ব্যানার্জীর ‘উর্মিমালা’

বিনোদন ডেস্ক- ওপার বাংলার তরুণ নির্মাতাদের একজন ইন্দ্রনীল ব্যানার্জী। নির্মাণ শুরু করেছিলেন শর্টফিল্ম দিয়ে এবং ভারতের প্রথম মিনি হরর ফিল্ম নির্মাণ করেন তিনি। প্রতিটি কাজ করার আগে অনেক ভেবে চিন্তে শুটিং শুরু করেন এই নির্মাতা।

 

সম্প্রতি নির্মাণ করেছেন “উর্মিমালা” শিরোনামের একটি শর্টফিল্ম। এ পর্যন্ত ৭টি অ্যাওয়ার্ড পেয়েছে ইন্দ্রনীল ব্যানার্জী’র উর্মিমালা শর্টফিল্মটি। বেষ্ট ইস্টানবুল ফিল্ম ফেস্টিভ্যাল, ইউরোপ ফিল্ম ফেস্টিভ্যাল, মাউন্ট ফুজি ফিল্ম ফেস্টিভ্যাল, সুইডেল ফিল্ম অ্যাওয়ার্ড, ফ্লরিডা বিচ ইন্টারন্যাশনাল, রামেশ্বর রায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালসহ আরও বেশ কয়েকটি অ্যাওয়ার্ড পেয়েছে “উর্মিমালা”।

 

আজ কলকাতার নন্দনে উর্মিমালা স্ক্রিনিং করা হবে।

 

নির্মাতা ইন্দ্রনীল ব্যানার্জী নজর২৪-কে বলেন, আমি বানানোর সময় ভাবিনি আমার এই শর্টফিল্ম অ্যাওয়ার্ড পাবে। যখন ফেস্টিভ্যালে জমা দেই এতটা আশা করে দেইনি। কিভাবে যেন এক এক করে ৭টি অ্যাওয়ার্ড পেল আমার এই শর্টফিল্ম।

 

তিনি বলেন, তেমন কোনো সেলিব্রিটিকে নিয়ে কাজ না করেও এত সম্মান পাচ্ছি তা সত্যিই আনন্দের। অ্যাওয়ার্ডগুলো আমাকে আরও ভাল কাজের জন্য উৎসাহিত করবে। আশা করছি আরও ভাল কিছু দর্শকদের উপহার দিতে পারব।

 

উর্মিমালার প্রধান চরিত্রে কাজ করেছেন পিয়ালী ধর। তিনি বলেন, সত্যি বলতে এখানে যত সম্মাননা পাচ্ছি তার পুরো ক্রেডিট আমার ডিরেক্টর ইন্দ্রনীলের। তার পরিশ্রমের ফসল এটি। আমি যখন জানতে পারি অ্যাওয়ার্ড পাচ্ছে উর্মিমালা, আমি চোখের জল ধরে রাখতে পারিনি। সত্যি এটি সম্মানের। ধন্যবাদ জুরি বোর্ডের সকলকে সম্মানিত করার জন্য।

 

অভিনয় শিল্পী আসিস পাঠক বলেন, আমি স্যালুট করি নির্মাতাকে। তার সাথে কাজ করেই অ্যাওয়ার্ড নামের সম্মানের সাথে পরিচিত হলাম। তবে কষ্ট হল আমাদের ইন্ডাস্ট্রির অনেকেই আমাদের সাথে ছিলেন না। আমাদের আজ আনন্দের দিনে এটাই আমাদের কষ্ট। তাদের সাপোর্ট পেলে আজ আরও ভাল কিছু হতে পারত।

 

উল্লেখ্য, ইন্দ্রনীল ব্যানার্জী এর আগে অনেক শর্টফিল্ম করেছেন। কাজগুলো তুমুল জনপ্রিয় পেয়েছেন বলে দাবি করেন নির্মাতা। এর আগে তিনি হ্যালো, দ্যা কেস, সেডস অফ লিপ সহ অনেক শর্টফিল্ম নির্মাণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *