ব্যক্তিগত জীবনে অনেক কিছু চলছে : নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক- ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। সৌন্দর্য আর অভিনয় দিয়ে হৃদয় কেড়েছেন লাখো ভক্তদের। ঢালিউডের পাশাপাশি ওপার বাংলাতেও অভিনয় করে যাচ্ছেন নুসরাত। এপার বাংলা-ওপার বাংলা মিলে বেশ কয়েকটি আলোচিত ছবিও উপহার দিয়েছেন তিনি।শুধু অভিনয়েই নয়, উপস্থাপনাও বেশ পারদর্শী নুসরাত।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় বাংলাদেশের আলোচিত এই নায়িকা। এবার সোশ্যাল মিডিয়ায় নিজের ভালো না লাগার কথা জানালেন নুসরাত ফারিয়া। একইসাথে শেয়ার করলেন মেকআপ টিউটোরিয়াল।

 

নুসরাত বলেন, ‘আজ এমন একটা দিন ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। কিন্তু কয়েকটা শুট আছে। তৈরি হতে হবে। ভালো না লাগলেও কীভাবে মেকআপ করি, আজ সেই টিউটোরিয়ালই দেখাব।’

 

ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ভিডিওতে তিনি বলেন, ‘আমার পরীক্ষা চলছে, গান রিলিজ হচ্ছে। সবকিছু মিলিয়ে আমি ওভারহোয়েলমড। ব্যক্তিগত জীবনে আরো অনেক কিছু চলছে। কিন্তু শো মাস্ট গো অন।’

 

নিজের মতো মেকআপ করতে ভালবাসেন নুসরাত। মেকআপ রুটিনে যে যে জিনিস নতুন এনেছেন, তাও শেয়ার করেছেন তিনি। আইব্রো, মাস্কারা, হাইলাইটার দিয়ে সহজে কীভাবে মেকআপ করে ফেলতে পারবেন, তা শেখালেন। অল্প লিপস্টিকে সাজ কমপ্লিট করে ফেলেন অভিনেত্রী।

 

দেশে বহু ছবিতে কাজ করেছেন নুসরাত। পাশাপাশি ভারতেও তার জনপ্রিয় ছবি রয়েছে। যদিও গত কয়েক বছর ভারতে তার কোনো ছবি মুক্তি পায়নি। এর মধ্যে ব্যক্তিজীবনেও নুসরাতের বেশকিছু পরিবর্তন এসেছে।

 

কয়েক মাস আগে এনগেজমেন্ট সেরে ফেলেছেন নুসরাত। বিয়ের পরও সমানভাবে কাজ চালিয়ে যাওয়ার বিষয় আগেই খোলাসা করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *